advertisement

Jeetu-Nabanita Divorce: ডিভোর্সের জন্য দায়ী নয় 'তৃতীয় ব্যক্তি'! জিতুর সঙ্গে বিচ্ছেদ নিয়ে গোপন কথা ফাঁস নবনীতার

Last Updated:

Jeetu-Nabanita Divorce: ফেসবুক লাইভে এসে মুখ খুললেন টলি নায়িকা৷ কী কারণে তাদের বিচ্ছেদ হল, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ অবশেষ সবটা খোলসা করলেন নবনীতা৷

কলকাতা: টলিউড অভিনেতা জিতু কমল এবং নবনীতা দাস এখন টলিপাড়ার টক অফ দ্য টাউন৷ যদি ও জিতু হামেশাই থাকেন খবরের শিরোনামে৷ বর্তমানে ধারাবাহিকের গন্ডি পেরিয়ে চলচ্চিত্র জগতে পা রেখেছেন জিতু কমল৷ তারপর থেকে যেন সম্পর্কে একটু একটু করে চিড় ধরেছে তাদের৷ নবনীতার সঙ্গে দীর্ঘ চার বছরের দাম্পত্যে ভাঙনের খবরে ইতিমধ্যেই তোলপাড় টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া৷ বিচ্ছেদের খবর পাওয়ার পর থেকে একাধিক মন্তব্য করেছেন নেটিজেনরা৷ অনেকেই মনে করেন তাঁদের এই বিচ্ছেদের পিছনে রয়েছে কোনও তৃতীয় ব্যক্তি৷ এবার শক্ত হাতে হাল ধরলেন নবনীতা৷
কোনও লুকোছাপা না করে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা জানিয়েছিলেন নবনীতা৷ তারপর একে অপরের উদ্দেশ্যে না নিয়ে চলছিল পোস্ট চালাচালি৷ তবে বেশ কিছুদিন ধরে তাদের বিচ্ছেদ নিয়ে একাধিক মন্তব্যে ভরে গিয়েছে৷ এবার ফেসবুক লাইভে এসে মুখ খুললেন টলি নায়িকা৷ কী কারণে তাদের বিচ্ছেদ হল, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ অবশেষ সবটা খোলসা করলেন নবনীতা৷
advertisement
advertisement
ফেসবুক লাইভে এসে নবনীতা সাফ জানান, বিচ্ছেদ নিয়ে যে সমস্ত জিনিস হচ্ছে তা মোটেই ঠিক নয়৷ এমনকী শ্রাবন্তীকে নিয়ে যেভাবে জলঘোলা শুরু হয়েছে এটা মোটেও কাম্য নয়৷ বরং শ্রাবন্তীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলেই দাবি করেন নবনীতা৷ লন্ডনে একসঙ্গে সময় কাটানোর কথা তুলে ধরেন তিনি৷ পাশাপাশি এটাও বলেন জিতুর সঙ্গে শ্রাবন্তীর নাম জড়ানোটা কোনওভাবেই মেনে নিতে পারছে না৷ বারবার অভিনেত্রী বলেন,ডিভোর্সের সিদ্ধান্তটা পুরোটাই তাঁদের ব্যক্তিগত৷ এর মধ্যে কোনও তৃতীয় ব্যক্তির যোগ নেই৷ এমনকী কোনওরকমের প্রফেশনাল ইগোও নেই তাঁদের৷ ডিভোর্স হলেই যে তিক্ততা আসবে তেমন কোনও বিষয় নেই৷ বন্ধুত্বটা সবসময়েই থাকবে৷ স্বামী-স্ত্রী হিসেবে বোঝাপড়া না হলেও বন্ধু হিসেবে সারাজীবন একে অপরের পাশে থাকবেন বলে জানিয়েছেন নবনীতা৷ অভিনেত্রীর এই মন্তব্যের পর জোর চর্চা শুরু হয়েছে৷ তবে বারবার যে তৃতীয় ব্যক্তিকে নিয়ে প্রশ্ন উঠছে, এমনটা যেন আর না হয় সেই আর্জি জানিয়েছেন নবনীতা৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jeetu-Nabanita Divorce: ডিভোর্সের জন্য দায়ী নয় 'তৃতীয় ব্যক্তি'! জিতুর সঙ্গে বিচ্ছেদ নিয়ে গোপন কথা ফাঁস নবনীতার
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement