advertisement

অনুরাগের কাছে সলমন ‘বোরিং’!

Last Updated:

চলতি বছরে দুটো জবরদস্ত হিট ৷ একদিকে বজরঙ্গি ভাইজান, তো আরেকদিকে সলমনের দিওয়ালি রিলিজ ‘প্রেম রতন ধন পায়ো’ ৷ সল্লুর এই দুই ছবিই আপাতত এই বছরের বলিউড বক্স অফিসকে সামলে নিয়েছে ৷

#মুম্বই: চলতি বছরে দুটো জবরদস্ত হিট ৷ একদিকে বজরঙ্গি ভাইজান, তো আরেকদিকে সলমনের দিওয়ালি রিলিজ ‘প্রেম রতন ধন পায়ো’ ৷ সল্লুর এই দুই ছবিই আপাতত এই বছরের বলিউড বক্স অফিসকে সামলে নিয়েছে ৷ লক্ষ্মীলাভে সল্লুই যে সেরা তা বার বার প্রমাণিত৷ তবে সল্লুর এই লাক ফ্যাক্টরকে একেবারেই পাত্তা দিচ্ছেন না পরিচালক অনুরাগ বসু ৷ সল্লুর ব্যাপারে অনুরাগের সোজা জবাব, ‘সলমন খুব বোরিং অভিনেতা ৷ সলমন একেবারেই ট্যালেন্টেড নন ৷’
অভিনেতার লড়াইয়ে সলমনকে ছেড়ে অনুরাগ বরং এগিয়ে রাখতে চান রণবীর কাপুরকেই ৷ অনুরাগের কথায়, ‘রণবীর খুব ভালো অভিনেতা ৷ অভিনয় নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করতে রণবীর পিছু পা হয় না ৷ প্রত্যেক ছবিতেই সলমন এক রকম৷ এই ধরণের অভিনেতা আমার কাছে বোরিং ৷’
‘বরফি’ শ্যুটিংয়ের পর থেকেই অনুরাগ-রণবীর বন্ধুত্ব জমজমাট ৷ আপাতত, দুইজনেই ব্যস্ত নতুন ছবি ‘জগ্গাজাসুস’ নিয়ে ৷ এই ছবিতে রণবীরকে দেখা যাবে গোয়েন্দার চরিত্রে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অনুরাগের কাছে সলমন ‘বোরিং’!
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement