advertisement

জাতীয় পুরস্কার নিয়ে অঞ্জনের আক্ষেপ থেকে জুন আন্টির ফের দীপান্বিতা হতে চাওয়া, ‘রঞ্জনা’-য় বুঁদ শিল্পীরা

Last Updated:

অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কারের আশা তিনি ছেড়ে দিয়েছেন ৷ সামাজিক মাধ্যমে এক প্রসঙ্গে মন্তব্যে লিখলেন অঞ্জন দত্ত (Anjan Dutt) ৷ শিল্পীর ক্ষোভ ফুটে বেরিয়েছে তাঁর বক্তব্যে ৷

কলকাতা : অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কারের আশা তিনি ছেড়ে দিয়েছেন ৷ সামাজিক মাধ্যমে এক প্রসঙ্গে মন্তব্যে লিখলেন অঞ্জন দত্ত (Anjan Dutt) ৷ শিল্পীর আক্ষেপ ফুটে বেরিয়েছে তাঁর বক্তব্যে ৷
প্রযোজক রানা সরকারের এক পোস্টের প্রেক্ষিতে পরিচালক-অভিনেতা তথা গায়ক-গীতিকার-সুরকারের এই মন্তব্য ৷ বৃহস্পতিবার রানা একটি পোস্ট করেন ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবির এক দশক উপলক্ষে ৷ অঞ্জন দত্ত পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল ২০১১ সালের ২৪ জুন ৷ প্রযোজক ছিলেন রানা সরকার, নিজে ৷ ছবি মুক্তির এক দশক উপলক্ষে সেটির পোস্টারের ছবি শেয়ার করেছিলেন রানা ৷
advertisement
বহু নেটিজেন ছবিটি ঘিরে ফিরে গিয়েছেন অতীতে ৷ নস্টালজিক হয়ে মন্তব্য বাক্সে স্মৃতিচারণ করেছেন ৷ সেখানেই অঞ্জন লিখেছেন এই ছবিতে সুপ্রিয় দত্তর জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল ৷ ছবিতে সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে ছিলেন সুপ্রিয় ৷ উত্তরে নেটিজেন লিখেছেন, এ ছবিতে অভিনয়ের জন্য অঞ্জনেরও জাতীয় পুরস্কার প্রাপ্য ছিল ৷
advertisement
তার পরই অঞ্জন লেখেন, নব্যেন্দু চট্টোপাধ্যায়ের ‘শিল্পী’ এবং অপর্ণা সেনের ‘যুগান্ত’-র পর তিনি অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন ৷
advertisement
প্রসঙ্গত ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবিটি তিনটি বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছিল ৷ সেরা সঙ্গীত পরিচালক, সেরা বাংলা ছবি এবং পরিচালক অঞ্জনকে বিশেষ জুরি পুরস্কার ৷ প্রসঙ্গত ‘যুগান্ত’ ছবির জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হন পরিচালক অপর্ণা সেন ৷ ছবিতে অঞ্জনের বিপরীতে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায় ৷ নব্যেন্দু চট্টোপাধ্যায়ের পরিচলনায় ‘শিল্পী’ মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে ৷ অঞ্জনের পাশাপাশি ছবির বাকি উল্লেখযোগ্য কুশীলব হলেন মেঘনাদ ভট্টাচার্য এবং ঋতা দত্ত চক্রবর্তী ৷
advertisement
‘রঞ্জনা আমি আর আসব না’ ছবি ঘিরে স্মৃতিমেদুর ঊষসীও ৷ জুন আন্টি মন্তব্যে লিখেছেন, ‘‘এর একটা সিক্যুয়েল হয়ে যাক৷ আমি আবারও দীপান্বিতা হতে চাই৷’’ নেটিজেনরা সহমত হয়ে লিখেছেন, ছবিতে রঞ্জনার অভিনয় ভোলার নয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জাতীয় পুরস্কার নিয়ে অঞ্জনের আক্ষেপ থেকে জুন আন্টির ফের দীপান্বিতা হতে চাওয়া, ‘রঞ্জনা’-য় বুঁদ শিল্পীরা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement