advertisement

অনীকের ইঙ্গিত অর্থবহ, শিবপ্রসাদ মনে করালেন পূর্বসূরিকে, ‘কাকলি ফার্নিচারে’ বুঁদ দুই পরিচালক

Last Updated:

নাম না করলেও বোঝা যাচ্ছে পরিচালকের ইঙ্গিত কোন দিকে ৷ প্রতিবেশী দেশের বিজ্ঞাপন বলে তিনি বেছে নিয়েছেন খাঁটি বাঙাল টানকেই ৷

কলকাতা : পড়শি দেশের আসবাব নির্মাণকারী সংস্থা ইতিমধ্যেই জয় করেছে এ পারের নেটদুনিয়া ৷ সামাজিক মাধ্যম এখন ‘কাকলি ফার্নিচার’-এ ভরপুর৷ নিমেষের মধ্যে হাজির হাজারো মিম ৷ সেখানে কোনও কোনও মিমে টানা হয়েছে তৃণমূল রাজনীতিক কাকলি ঘোষ দস্তিদারকেও ৷ সেই মিমের আভাস যেন অনীক দত্তের পোস্টেও ৷ নাম না করলেও বোঝা যাচ্ছে পরিচালকের ইঙ্গিত কোন দিকে ৷ প্রতিবেশী দেশের বিজ্ঞাপন বলে তিনি বেছে নিয়েছেন খাঁটি বাঙাল টানকেই ৷ ফেসবুকে তাঁর ব্যঙ্গ, ‘ঘুষ দস্তিদার শুনসি। দেখসিও টিভিতে। কি জ়ানি কি লইত্যাসেন হাত পাইত্যা।’ কিন্তু ফার্নিসার?! হেইডা আবার কী? কইথ্যিকা আইল? কসুপুড়া’!
নতুন নেট ভাইরাল থেকে দূরে থাকেননি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও ৷ তিনি অবশ্য কোনও ব্যঙ্গ বিদ্রূপের পথে যাননি ৷ বরং ফিরে গিয়েছেন অতীতে ৷ বেছে নিয়েছেন নিজের ছবির অংশ ৷ ২০১৮-য় মুক্তি পেয়েছিল ‘হামি’৷ সেই ছবি থেকে ভিডিয়ো শেয়ার করে শিবপ্রসাদ মনে করিয়ে দিয়েছেন ওই ছবিতেও ছিল লাল্টু বিশ্বাসের দোকান ‘বিশ্বাস ফার্নিচার’৷
advertisement
advertisement
শুধু তাই নয়৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে ক্রেতার বিশ্বাসযোগ্যতা অর্জনে কোনও কসুর নেই লাল্টুর ৷ তাঁর দোকানের আসবাব কতটা মজবুত বোঝাতে তিনি নিজের গোলগাল ছেলেকে বলছেন টেবিলের উপর নাচতে ৷ তাঁর ছেলে পিঠে স্কুলব্যাগ নিয়ে টেবিলের উপর ‘সলমন খানের নাচ’ নাচল ৷ কিন্তু তাতেও টেবিল অটুট ৷ ভিডিয়ো শেয়ার করে পরিচালকের বার্তা, পড়শি দেশের কাকলি ফার্নিচারের পূর্বসূরি কিন্তু লাল্টু বিশ্বাসের ফর্নিচার৷ তাঁর সিনেমায় লাল্টুর বিজ্ঞাপনী ক্যাচলাইন, ‘ বিশ্বাস ফার্নিচার! বিশ্বাসে মিলায় ফার্নিচার, স্বপ্নে সুমধুর৷’
advertisement
সব মিলিয়ে, সাধারণ নেটিজেনদের পাশাপাশি ‘দামে কম, মানে ভাল, কাকলি ফার্নিচার-এর’ ক্যাচলাইনে মজেছেন সেলেব্রিটিরাও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অনীকের ইঙ্গিত অর্থবহ, শিবপ্রসাদ মনে করালেন পূর্বসূরিকে, ‘কাকলি ফার্নিচারে’ বুঁদ দুই পরিচালক
Next Article
advertisement
Rahul Arunodoy Banerjee: মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
  • ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে

  • সকাল ১১:৩০ মিনিটে শুরু অভিনেতা রাহুলের মরদহের ময়না তদন্ত

  • অভিনেতা রাহুলকে শেষবার দেখার জন্য বহু মানুষ মর্গের সামনে দাঁড়িয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement