advertisement

Ananya Panday-Ishaan Khatter : তিন বছর গোপনে সম্পর্ক রাখার পরে এত বড় সিদ্ধান্ত নিলেন অনন্যা-ঈশান!

Last Updated:

Ananya Panday-Ishaan Khatter : মুখে কুলুপ এঁটে ছিলেন প্রথম থেকেই। একসঙ্গে তিন বছর সম্পর্কে ছিলেন অভিনেত্রী অনন্যা পান্ডে ও ঈশান খট্টর

তিন বছর গোপনে সম্পর্ক রাখার পরে এত বড় সিদ্ধান্ত নিলেন অনন্যা-ঈশান!
তিন বছর গোপনে সম্পর্ক রাখার পরে এত বড় সিদ্ধান্ত নিলেন অনন্যা-ঈশান!
#মুম্বই: মুখে কুলুপ এঁটে ছিলেন প্রথম থেকেই। একসঙ্গে তিন বছর সম্পর্কে ছিলেন অভিনেত্রী অনন্যা পান্ডে ও ঈশান খট্টর (Ananya Panday-Ishaan Khatter)। কিন্তু এবার সেই সম্পর্কে ইতি টানলেন তারকা জুটি। যদিও সেই সম্পর্ক নিয়ে এতদিন কেউ কোনও কথা বলেননি। বিচ্ছেদের খবরেই যেন আরও পরিষ্কার হল যে, সত্যিই তাঁরা সম্পর্কে ছিলেন।
এতদিন সংবাদমাধ্যমের সামনে নিজেদের ভাল বন্ধু বলেই পরিচয় দিয়ে এসেছেন অনন্যা ও ঈশান (Ananya Panday-Ishaan Khatter)। এমনকি ঈশানের পরিবার, শাহিদ কাপুর ও মীরা কাপুরের সঙ্গেও সময় কাটাতে দেখা গিয়েছে অনন্যাকে। কিন্তু সেই সম্পর্কের সমাপ্তি হল এবার। পিঙ্কভিলার এক প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, দুজনে আলোচনা করেই এই সম্পর্কে ইতি টেনেছেন।
সূত্রের কথায়, "খালি পিলি ছবির সেট থেকে দুজনের বন্ধুত্ব শুরু। তার পরেই তাঁদের সম্পর্ক এগোয়। তবে একসঙ্গে ৩ বছর সম্পর্কে থেকে সমাপ্তির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। নিজেদের মধ্যে সুষ্ঠুভাবেই ওরা সম্পর্ক থেকে বেরিয়েছেন। তবে সৌজন্যের সম্পর্ক ওরা রাখবেন নিজেদের মধ্যে।"
advertisement
advertisement
কিন্তু কেন ৩ বছরের সম্পর্ক হঠাৎ শেষ করলেন তারকা জুটি? সূত্র জানাচ্ছে, জীবনে দুজনের দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারার মধ্যে বেশ খানিকটা পার্থক্য রয়েছে। তা দুজনেই (Ananya Panday-Ishaan Khatter) বুঝতে পেরেছেন। আর তাই এই সম্পর্কে ইতি টানলেন অনন্যা ও ঈশান।
advertisement
প্রসঙ্গত, কাজের দিক থেকে অনন্যাকে এর পরে দেখা যাবে বিজয় দেবেড়কোন্ডার বিপরীতে একটি ছবিতে। অন্য়দিকে ঈশান ব্যস্ত তাঁর আসন্ন ছবি ফোন ভূত নিয়ে। এই ছবিতে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও সিদ্ধান্ত চতুর্বেদী।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ananya Panday-Ishaan Khatter : তিন বছর গোপনে সম্পর্ক রাখার পরে এত বড় সিদ্ধান্ত নিলেন অনন্যা-ঈশান!
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement