advertisement

‘ছোটদের মৃত্যুতে কেন দুঃখ বেশি হয়?’ ইরফানের মৃত্যুতে আবেগঘন পোস্ট অমিতাভের

Last Updated:

একদিনের অন্তরে দুই মহান তারকাকে হারাল বলিউড ৷ প্রথমে ইরফান খান, পরে ঋষি কাপুর ৷

#মুম্বই: একদিনের অন্তরে দুই মহান তারকাকে হারাল বলিউড ৷ প্রথমে ইরফান খান, পরে ঋষি কাপুর ৷ দু’জনেই আক্রান্ত হয়েছিলেন মারণ রোগ ক্যানসারে ৷ তাঁদের এই মৃত্যু কিছুতেই যেন মেনে নিতে পারছেন না, বলিউডের আরেকজন বর্ষীয়ান অভিনেতা ও বলিউড শহেনশাহ অমিতাভ বচ্চন ৷ আর তাই তো কথায় কথায় তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্টে ফিরে আসছে ইরফান ও ঋষির মৃত্যুর খবর৷, শোক প্রকাশ ৷ তবে এবারের পোস্টটা যেন একটু অন্যরকমের ৷ যেখানে অমিতাভ তুলনা করলেন দুই অভিনেতার মৃত্যুর ও শোকের ৷
ইরফান খান ও ঋষি কাপুরের মৃত্যুর কথা তুলে বিগ বি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘এক বৃদ্ধ জনপ্রিয় মানুষ ও একজন অল্প বয়সের জনপ্রিয় মানুষের মৃত্যুর মধ্যে, অল্প বয়সের মানুষের মৃত্যুতে দুঃখ কেন বেশি লাগে ? দুই জনেই নিজের নিজের জায়গায় জনপ্রিয় ছিলেন ৷ তাহলে কেন অন্যজনের মৃত্যুতে বুক ভারী হয়ে আসে ? কারণ, অল্প বয়সে যার মৃত্যু হয়েছে, তাঁর স্বপ্ন, তাঁর ইচ্ছেরও মৃত্যু হয়েছে ! তাই সেই মৃত্যুর শোকও বেশি !’
advertisement
দেখুন অমিতাভের সেই পোস্ট---
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ছোটদের মৃত্যুতে কেন দুঃখ বেশি হয়?’ ইরফানের মৃত্যুতে আবেগঘন পোস্ট অমিতাভের
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement