advertisement

ভাইরাল হওয়া ছবিতে অমিতাভের সঙ্গে কি সত্যিই ছিলেন দাউদ ? জানালেন অভিষেক বচ্চন

Last Updated:

এই ছবি ঘিরে ওঠে নিন্দার ঝড়। সকলেই সমালোচনা শুরু করেন বিগবির।

#মুম্বই: কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিগবি অমিতাভ বচ্চনের একটি ছবি। সেখানে এক ব্যক্তির সঙ্গে হাত মেলাতে দেখা যায় বিগবিকে। এর পর সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার হয় বলা হয় অমিতাভ যার সঙ্গে হাত মেলাচ্ছেন তিনি আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিম। এই ছবি ঘিরে ওঠে নিন্দার ঝড়। সকলেই সমালোচনা শুরু করেন বিগবির।
যদিও এ বিষয়ে কিছু বলেননি অমিতাভ। তবে চুপ থাকেননি অভিষেক বচ্চন। অভিষেক সোশ্যাল মিডিয়ার এই ছবিকে ভুল বলেন। তিনি জানান ওই ছবিতে দাউদ ইব্রাহিম নয়, উনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মিস্টার অশোক চভন। তাঁর সঙ্গেই হাত মেলাচ্ছেন বিগবি। অভিষেক নিজের ট্যুইটারে ট্যুইট করে জানান, " আমার ভাইরা, এই ছবিতে বাবার সঙ্গে আছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মিস্টার অশোক চভন।"
advertisement
advertisement
প্রসঙ্গত, মাস খানেক আগেই করোনা থেকে সেরে উঠেছেন অমিতাভ বচ্চন। করোনা আক্রান্ত হয়েছিলেন অভিষেক, ঐশ্বর্য ও আরাধ্যাও। সকলেই করোনা থেকে সেরে উঠেছেন। সুস্থও আছেন। অমিতাভ ফের ফিরেছেন শ্যুটিংয়ে। কৌন বনেগা ক্রোড়পতি ১২-এর শ্যুটিং শুরু করেছেন তিনি। সেপ্টেম্বরের ২৮ তারিখ থেকে সোনি টিভিতে রাত ৯টায় দেখানো হবে এই শো। টেলিভিশনের সব থেকে জনপ্রিয় ক্যুইজ শো এটি। করোনা কাটিয়ে রেস্ট না করেই শ্যুটিংবে ফেরায় সমালোচনা হয় বিগবিকে নিয়ে। অনেকেই তাঁকে ট্যুইটারে লেখেন, "আর কয়েক দিন রেস্ট নিয়ে কাজে ফিরতে পারতেন।" আবার কেউ লেখেন, "এত টাকা নিয়ে কোথায় যাবেন স্যার।" তবে সে সব কথার জবাব দেননি বিগবি। তিনি ফেস শেল্ড পরে জমিয়ে করেছেন শ্যুটিং।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভাইরাল হওয়া ছবিতে অমিতাভের সঙ্গে কি সত্যিই ছিলেন দাউদ ? জানালেন অভিষেক বচ্চন
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement