advertisement

Akshay Kumar Tiger Shroff: ২৫ বছর পর সুপারহিট এই ছবির রিমেক, পর্দায় প্রথমবার জুটি অক্ষয়-টাইগার!

Last Updated:

এবারের 'বড়ে মিয়া ছোটে মিয়া' রিমেেক প্রথমবার একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে (Akshay Kumar Tiger Shroff)।

Akshay Kumar Tiger Shroff
Akshay Kumar Tiger Shroff
#মুম্বই: ২৫ বছর আগে অমিতাভ বচ্চন ও গোবিন্দা অভিনীত 'বড়ে মিয়া ছোটে মিয়া' ছবি বলিউডে সাড়া ফেলে দিয়েছিল। সেই ছবিরই এবার রিমেক হতে চলেছে। শনিবার করিনা কাপুর খান এবং আরও অনেক সেলিব্রিটিই সোশ্যাল মিডিয়ায় এমনই ইঙ্গিত দিয়েছেন, ফলে জল্পনা তুঙ্গে উঠেছে। যদিও সরাসরি ছবির রিমেক হচ্ছে এমনটা না জানালেও, প্রযোজক বাসু ভাগনানি ও তাঁর সংস্থার বিভিন্ন কাজের ঝলক শেয়ার করে শেষে 'বড়ে মিয়া ছোটে মিয়া'-র প্রসঙ্গ এসেছে। এবং বলিউডে জোর জল্পনা, এবারের 'বড়ে মিয়া ছোটে মিয়া' রিমেেক প্রথমবার একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে (Akshay Kumar Tiger Shroff)।
আরও পড়ুন: ওরাকল স্পিকস ৬ ফেব্রুয়ারি; দেখুন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে আপনার সৌভাগ্য
ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন করিনা। সেখানে ১৯৯৮ সালে অমিতাভ ও গোবিন্দার 'বড়ে মিয়া ছোটে মিয়া'-র ঝলক দেখা গিয়েছে। সব শেষে লেখা রয়েছে, '২৫ বছর আগে দুই কিংবদন্তিকে একসঙ্গে দেখা গিয়েছিল। অপেক্ষা করুন একটা বড় ঘোষণার জন্য।' জানা গিয়েছে, রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ জানানো হবে আসলে, 'বড়ে মিয়া ছোটে মিয়া'-র রিমেক তৈরি হচ্ছে কিনা, এবং সেখানে কাদের দেখা যাবে। বলিউড সূত্রে খবর, অক্ষয় কুমার ও টাইগার শ্রফকেই (Akshay Kumar Tiger Shroff) দেখা যাবে এই রিমেকে।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণ, শোকবার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর
এই ভিডিও শেয়ার করেছেন টাইগার শ্রফও। তবে বলিউডের এক ঘনিষ্ঠমহলের দাবি, টাইগার ও অক্ষয় (Akshay Kumar Tiger Shroff) আলি আব্বাস জাফর পরিচালিত পরবর্তী ছবিতে একসঙ্গে অভিনয় করতে চলেছেন। সেটি হতে চলেছে একটি অ্যাকশন ছবি। জানা গিয়েছে, দুই অভিনেতাকেই ছবির ন্যারেশন দেওয়া হয়েছে। অক্ষয় ও টাইগার দুজনেই রাজি হয়ে গিয়েছেন এই ছবি করতে। শাহিদ কাপুরের সঙ্গে ছবির শ্যুটিংয়ের কাজ শেষ হলেই এই ছবির শ্যুটিং শুরু হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Akshay Kumar Tiger Shroff: ২৫ বছর পর সুপারহিট এই ছবির রিমেক, পর্দায় প্রথমবার জুটি অক্ষয়-টাইগার!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement