advertisement

Lata Mangeshkar Health Update: লতা মঙ্গেশকরের অবস্থার আরও অবনতি, রাতেই হাসপাতালে আশা-উদ্ধব ঠাকরের স্ত্রী

Last Updated:

আবার লতা মঙ্গেশকরকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে এবং তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে (Lata Mangeshkar health update)।

Lata Mangeshkar Health Update
Lata Mangeshkar Health Update
#মুম্বই: সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা ফের সঙ্কটজনক (Lata Mangeshkar health update)। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে করোনা পজিটিভ হয়ে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। শনিবার ফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে কিংবদন্তি গায়িকার। আবার লতা মঙ্গেশকরকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে এবং তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে (Lata Mangeshkar health update)।
রাতেই দিদি লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান বোন ও প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলে (Lata Mangeshkar health update)। হাসপাতালে ঢোকার মুখে আশা বলেন, 'দিদির শারীরিক অবস্থার যাতে উন্নতি হয়, তার জন্য আপনারা প্রার্থনা করুন।' শুধু আশাই নন, গায়িকাকে দেখতে পৌঁছে যান উদ্ধব ঠাকরের স্ত্রী রেশমী ঠাকরে । শনিবার সকালে ৯২ বছরের গায়িকার শারীরিক অবস্থার অবনতি হতেই তাঁকে ফের ভেন্টিলেশনে রাখা হয়েছে। যদিও চিকিৎসক জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন লতা। বিভিন্ন থেরাপি চলছে তাঁর। সুরসম্রাজ্ঞীকে দেখতে গিয়েছিলেন পরিচালক মধুর ভান্ডারকর, সুপ্রিয়া সুলেরাও। গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলও।
advertisement
আরও পড়ুন: লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি! ফের ভেন্টিলেশনে সুরসম্রাজ্ঞী
গত ৯ জানুয়ারি থেকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তেই ভর্তি রয়েছেন গায়িকা। করোনা এবং নিউমোনিয়ার জোড়া ফলায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন সুরের রানি লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Health Update)। গত সপ্তাহে লতা মঙ্গেশকরের চিকিৎসার দায়িত্বে থাকা ডক্টর প্রতীত বলেছিলেন, ''লতাজি এখনও আইসিইউতেই রয়েছেন। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করছি যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করুন। ৯২ বছরের লতা মঙ্গেশকর এ মাসের শুরুতেই করোনায় আক্রান্ত হন এবং তাঁকে দক্ষিণ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার গায়িকার মুখপাত্র জানিয়েছিলেন, তিনি স্থিতিশীল রয়েছেন। শনিবারই ফের পরিস্থিতি সংকটজনক হল।
advertisement
advertisement
আরও পড়ুন: ১৩ দিন ধরে হাসপাতালের ICU-তে ভর্তি লতা মঙ্গেশকর, এখন কেমন আছেন?
গত ৮ জানুয়ারি ৯২ বছর বয়সি বর্ষীয়ান গায়িকা (Lata Mangeshkar health update) করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁকে আইসিইউ-তে রাখা হয়। তাঁর চিকিৎসা করছেন চিকিৎসক প্রতীত সামদানি ও তাঁর দল। কিছুদিন আগে লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের আপডেট দিতে গিয়ে চিকিৎসক বলেছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন গায়িকা। ভেন্টিলেটর সাপোর্ট সরিয়ে দেওয়া হয়েছে। শুধু অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। কিন্তু শনিবার ফের তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lata Mangeshkar Health Update: লতা মঙ্গেশকরের অবস্থার আরও অবনতি, রাতেই হাসপাতালে আশা-উদ্ধব ঠাকরের স্ত্রী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement