advertisement

Aishwarya Rai Bachchan Birthday: মাথায় সাদা ফুলের গুচ্ছ, জন্মদিনের সাজে কাঁধখোলা পোশাকে ঐশ্বর্য

Last Updated:

Aishwarya Rai Bachchan Birthday: সোমবারই ৪৮ বছর বয়স পূর্ণ করলেন ঐশ্বর্য রাই (Aishwarya Rai Birthday)৷ ইনস্টাগ্রামে তিনি শেয়ার করেছেন জন্মদিন উদযাপনের ছবি৷

মুম্বই: সোমবারই ৪৮ বছর বয়স পূর্ণ করলেন ঐশ্বর্য রাই (Aishwarya Rai Birthday)৷ ইনস্টাগ্রামে তিনি শেয়ার করেছেন জন্মদিন উদযাপনের ছবি৷ ছবিতে স্বামী অভিষেক (Abhishek Bachchan) এবং মেয়ে আরাধ্যার (Aaradhya Bachchan) সঙ্গে দেখা যাচ্ছে প্রাক্তন বিশ্বসুন্দরীকে৷ সেজেছেন কাঁধখোলা পোশাকে৷ মাথায় ফুলের সাজ৷ মায়ের মতো আরাধ্যাও চুল সাজিয়েছে সাদা ফুলে৷ অভিষেক সেজেছেন সাদা ও নীল স্ট্রাইপের গোলাপি জামায়৷ তিন জনের সেলফি ঘিরে উচ্ছ্বসিত অনুরাগীরা৷
আরও পড়ুন : ৯০০০ ফুট উচ্চতায় তাঁবুতে তারকা পিতাপুত্র ধর্মেন্দ্র-সানি
১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের খেতাবজয়ী হন ঐশ্বর্য৷ তিন বছর পরে মণিরত্নমের ‘ইরুভার’ ছবিতে অভিনয় করে শুরু কেরিয়ার৷ একাধিক জনপ্রিয় ছবির পাশাপাশি ঐশ্বর্যর নামের পাশে একের পর এক যোগ হয়েছে ব্লকবাস্টার ছবি৷
advertisement
advertisement
আরও পড়ুন : পিসি হলেন সুস্মিতা সেন, সামাজিক মাধ্যমে উচ্ছ্বসিত পোস্ট প্রাক্তন বিশ্বসুন্দরীর
ইন্ডাস্ট্রির অনেক সহকর্মী এবং বন্ধু শুভেচ্ছা জানিয়েছেন ঐশ্বর্যকে৷ স্বামী অভিষেক বচ্চনও তাঁর জন্য শুভেচ্ছাবার্তা লিখেছেন৷ অর্ধাঙ্গিনী হিসেবে পাশে থাকার জন্য অভিষেক ধন্যবাদ জানান ঐশ্বর্যকে৷
আরও পড়ুন : সাতপাকে বাঁধা পড়ছেন অঙ্কিতা! বিয়ের দিনক্ষণ ঠিক, প্রস্তুতিও চলছে জোর কদমে
কাজের দিক থেকে ঐশ্বর্যকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছে ২০১৮ সালে, ‘ফ্যানি খান’ ছবিতে৷ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেন অনিল কাপুর এবং রাজকুমার রাও৷ ঐশ্বর্যকে আবার দেখা যাবে মণিরত্নমের ‘পোন্নিয়িন সেলভান’ ছবিতে৷ শোনা গিয়েছে, এই ছবিতে খলনায়িকার ভূমিকায় অভিনয় করছেন৷ ‘ইরুভার’, ‘গুরু’, ‘রাবণ’, ‘রাবণন’-এর পর মণিরত্নম এবং ঐশ্বর্য এই নিয়ে একসঙ্গে কাজ করছেন পঞ্চম ছবিতে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aishwarya Rai Bachchan Birthday: মাথায় সাদা ফুলের গুচ্ছ, জন্মদিনের সাজে কাঁধখোলা পোশাকে ঐশ্বর্য
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement