advertisement

Arijit Singh: ঠিক যেন ঘরের ছেলে, গুরু মা-কে বরণ করেই তবলা সেতারে গান ধরলেন অরিজিৎ সিং, দেখুন অদেখা ছবি

Last Updated:

Arijit Singh: মায়ানগরী মুম্বইয়ের চাকচিক্য তাঁকে ছুঁতে পারেনি। এখনও তিনি মুর্শিদাবাদের জিয়াগঞ্জবাসীর কাছে ‘ঘরের ছেলে। তার কর্মকান্ডে গর্বিত সকলেই। সম্প্রতি তিনি জিয়াগঞ্জের ছাত্র ও ছাত্রীদের নিয়ে একটি প্রশিক্ষণ দিয়েছেন। আর এবার দেখা গেল গিটার হাতে তাকে গান গাইতে।

+
মঞ্চে

মঞ্চে গিটার হাতে গান গাইছেন অরিজিৎ সিং 

জিয়াগঞ্জ, কৌশিক অধিকারী: তাঁর কণ্ঠের জাদুতে মজে থাকে সারা দেশ। তবে অরিজিৎ সিংহ আছেন অরিজিতেই। মায়ানগরী মুম্বইয়ের চাকচিক্য তাঁকে ছুঁতে পারেনি। এখনও তিনি মুর্শিদাবাদের জিয়াগঞ্জবাসীর কাছে ‘ঘরের ছেলে। তার কর্মকান্ডে গর্বিত সকলেই। সম্প্রতি তিনি জিয়াগঞ্জের ছাত্র ও ছাত্রীদের নিয়ে একটি প্রশিক্ষণ দিয়েছেন। আর এবার দেখা গেল গিটার হাতে তাকে গান গাইতে। শুধু তাই নয়, তার গানের গুরু মা তাদের কেও সম্মানের সহিত বরণ করে নেন সস্ত্রীক অরিজিৎ সিং। অরিজিৎ সিং ও স্ত্রী কোয়েলকে বরণ করে নিতে দেখা যায়।
এমন স্বভাবই তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে। তবে এবারটি অরিজিৎ যা করলেন, তাতে আপ্লুত তাঁর অনুরাগীরা। আনন্দে আত্মহারা জিয়াগঞ্জের মানুষ। শুধু সঙ্গীতের মাঝে নিজেকে আবদ্ধ না রেখে বৃহত্তর মানবসেবায় অংশ নিতে চান তিনি। বোঝেন শিক্ষার গুরুত্ব।
আরও পড়ুন-হাঁটুর বয়সি পুরুষই কি মালাইকার নতুন প্রেমিক? পেশায় নাকি হিরে ব্যবসায়ী, কে এই ‘মিস্ট্রি ম্যান’? চিনে নিন
জিয়াগঞ্জ শহরে মা অদিতি সিংয়ের নামাঙ্কিত অদিতি সুর সাধনালয় সঙ্গীত স্কুলের মিউজিক ও থিয়েটার কর্মশালার সূচনা করা হয় সম্প্রতি । অরিজিৎ সিংয়ের আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন ওজাস আধিয়া থেকে কল্যাণজি, মকরন্দ দেশপান্ডে, সেতার বাদক পূর্বায়ন চ্যাটার্জী মতো শিল্পীরা। ওজাস আধিয়া ও সেতার বাদক পূর্বায়ন চ্যাটার্জীকে সঙ্গে গিটার হাতে গান করতে দেখা যায় । যা প্রশিক্ষণ নিতে আসা ছাত্র ছাত্রীদের মুগ্ধ করেন। আর দর্শক আসনে বসে গান শুনতে দেখা যায় অরিজিৎ সিং ও তাঁর বাবাকেও। এমনকি স্ত্রী কোয়েল সিং তিনি দাঁড়িয়ে থেকে গান উপভোগ করেন।
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তিশালী…! শুক্রের দুরন্ত চালে কাঁপবে দুনিয়া, মীন-সহ ৩ রাশির লটারি, বিপুল ধনবর্ষা, বছরভর টাকা গুনে শেষ হবে না
জানা গিয়েছে, খোদ অরিজিৎ সিং তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে কলকাতা বা মুম্বই নয়, জিয়াগঞ্জের ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখেই এই প্রশিক্ষণের ভাবনা করা হয়। আগেই জিয়াগঞ্জে বিনা পয়সায় ইংরেজি শেখার কোচিং ক্লাস শুরু করেছেন । আর এবার সঙ্গীত প্রশিক্ষণ দেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh: ঠিক যেন ঘরের ছেলে, গুরু মা-কে বরণ করেই তবলা সেতারে গান ধরলেন অরিজিৎ সিং, দেখুন অদেখা ছবি
Next Article
advertisement
Rajya Sabha Election TMC Candidate List: প্রার্থী রাজীব কুমার, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, মেনাকা গুরুস্বামী! রাজ্যসভার ভোটে বিরাট চমক তৃণমূলের
প্রার্থী রাজীব কুমার, কোয়েল, বাবুল, মেনাকা গুরুস্বামী! রাজ্যসভার ভোটে বিরাট চমক তৃণমূলের
  • রাজ্যসভার চার আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের৷

  • টিকিট পেলেন রাজীব কুমার, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয় এবং মেনাকা গুরুস্বামী৷

  • প্রার্থী তালিকায় বড় চমক দিল রাজ্যের শাসক দল৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement