advertisement

কী কাণ্ড ঘটল 'মিঠাই'-এর সেটে! ইউনিটের কর্মীকে ডাস্টবিনে ফেলছেন উচ্ছেবাবু-রাতুল

Last Updated:

সম্প্রতি যে ভিডিওটি পোস্ট হয়েছে আদৃতের ফ্যানপেজে, তাতে দেখা যাচ্ছে, প্রথমে আদৃত সঞ্জয়ের দিকে এগিয়ে যান। তাঁকে কোলে তুলতে চেষ্টা করে ব্যর্থ হন।

#কলকাতা: 'মিঠাই'-এর নায়ক আদৃত রায়ের নিজস্ব ইনস্টাগ্রাম প্রোফাইল না থাকলেও তাঁর নিত্যনৈমিত্তিক ঘটনাকে তুলে আনেন ভক্তরা। সিডপ্রেমীদের দৌলতে ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে। আর সেখানেই প্রকাশ পেয়েছে ধারাবাহিকের পর্দার পিছনের খুনসুটির ঝলক।
'মিঠাই'-এর ইউনিটে সঞ্জয় বলে এক টেকনিশিয়ান কাজ করেন। যিনি অভিনেতাদের পোশাকের তত্ত্বাবধানে রয়েছেন। আর তাঁরই সঙ্গে মাঝে মধ্যে খুনসুটি, ঠাট্টায় মত্ত হন কলাকুশলীরা।
সম্প্রতি যে ভিডিওটি পোস্ট হয়েছে আদৃতের ফ্যানপেজে, তাতে দেখা যাচ্ছে, প্রথমে আদৃত সঞ্জয়ের দিকে এগিয়ে যান। তাঁকে কোলে তুলতে চেষ্টা করে ব্যর্থ হন। সঞ্জয় পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই উচ্ছেবাবুকে সাহায্য করতে এগিয়ে আসেন রাতুল ওরফে উদয় প্রতাপ সিং৷
advertisement
advertisement
নিজের ভগ্নিপতির সঙ্গে জুটি বেঁধে সিড ঠিক সঞ্জয়কে চ্যাংদোলা করেন৷ তার পরে লাল রঙের একটি বড় ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করেন৷ আর সেই ভিডিওতে ক্যামেরার পিছন থেকে হাসির রোল শোনা যাচ্ছে। হাসছেন সঞ্জয়ও।
advertisement
আসলে সবই খুনসুটির অংশ। সঞ্জয় সম্ভবত সকলের সঙ্গে রসিকতা করেন, আর তারই উত্তর ফিরিয়ে দিলেন রসিকতা দিয়েই। এমনই আনন্দে দিন কাটে মোদক পরিবারের।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কী কাণ্ড ঘটল 'মিঠাই'-এর সেটে! ইউনিটের কর্মীকে ডাস্টবিনে ফেলছেন উচ্ছেবাবু-রাতুল
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement