advertisement

সেফ হোমে নিভৃতবাসে রোগীদের মন ভাল রাখতেও সচেষ্ট অদিতি মুন্সী

Last Updated:

রাজারহাট গোপালপুর কেন্দ্রের নব নির্বাচিত এই তৃণমূল বিধায়কের উদ্যোগে ইতিমধ্যেই কৈখালিতে শুরু হয়েছে সেফ হোম ৷

নির্বাচন মিটে গেলেই নাকি তারকাপ্রার্থীদের আর দেখা যায় না জনতার প্রয়োজনে ৷ এই অভিযোগ বহু দিন ধরেই বাংলার রাজনৈতিক দুনিয়ার সঙ্গী ৷ পুরনো এই অভিযোগ প্রথম থেকেই খণ্ডনের পথে অদিতি মুন্সী ৷ রাজারহাট গোপালপুর কেন্দ্রের নব নির্বাচিত এই তৃণমূল বিধায়কের উদ্যোগে ইতিমধ্যেই কৈখালিতে শুরু হয়েছে সেফ হোম ৷
বিধাননগর পুরনিগমের সহযোগিতায় এই সেফ হোমে মোট ৫০ শয্যা আছে ৷ ২০ টি শয্যা মহিলা রোগীদের জন্য ৷ বাকিগুলি নির্ধারিত পুরুষ কোভিড আক্রান্তদের জন্য ৷ অদিতি, জানিয়েছেন, নির্মীয়মাণ বাড়িতে সেফ হোম তৈরি করা হয়েছে বলে কেন্দ্রীয়ভাবে বাতানুকূল করা যায়নি ৷ প্রতি শয্যার জন্য আলাদা স্ট্যান্ডিং ফ্যান দেওয়া হয়েছে ৷ অক্সিজেন সরবরাহ, চিকিৎসকের পরামর্শের পাশাপাশি থাকছে প্রত্যেক রোগীর জন্য আলাদা ভেপারাইজার ৷ আইসোলেশনে থাকা রোগীদের জন্য মন ভাল রাখাও জরুরি বলে মনে করেন অদিতি ৷ তাই গান শোনা, টিভি দেখার বন্দোবস্ত আছে এই সেফ হোমে ৷ সিনেমা দেখারও ব্যবস্থাও করতে চান অদিতি ৷
advertisement
এ বছর বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে অদিতি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র শমীক ভট্টাচার্যকে পরাজিত করেন ৷ রাজনৈতিক জীবনে পা রেখেই অদিতি দাঁড়িয়েছেন কোভিডরোগীদের পাশে ৷ নির্দিষ্ট নম্বরে শুরু করেছেন দিনভর টেলিমেডিসিন পরিষেবা ৷
advertisement
অদিতির কথায়, সেফ হোম বাড়িও না, আবার হাসপাতালও নয় ৷ যাঁদের নিভৃতবাসে থাকার জন্য চিকিৎসক বলেছেন, কিন্তু বাড়িতে সেরকম ব্যবস্থা নেই, তাঁদের জন্যই এই ব্যবস্থা ৷ জানিয়েছেন বিধায়ক ৷ তাঁর মতে, এই পরিস্থিতিতে রাজনীতির রং না দেখে মানবিকতার খাতিরে সকলকে অতিমারি মোকাবিলা করতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সেফ হোমে নিভৃতবাসে রোগীদের মন ভাল রাখতেও সচেষ্ট অদিতি মুন্সী
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement