advertisement

Nitin Death: প্রয়াত হলেন এই জনপ্রিয় অভিনেতা, মাত্র ৩৯ বছরেই সবটা শেষ...

Last Updated:

Nitin Death: ফের নক্ষত্রপতন বিনোদন জগতে৷ প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা পরিচালক নীথিন গোপী৷ হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে চলে গেলেন অভিনেতা৷

ফের নক্ষত্রপতন বিনোদন জগতে৷ প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা পরিচালক নীথিন গোপী৷ হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে চলে গেলেন অভিনেতা৷ মৃত্যুকালে নীথিনের বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর৷ নীথিনের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷
ব্যাঙ্গালোরের ইত্তমাডুর বাড়িতে থাকাকালীন হঠাৎই বুকে ব্যথা ও অস্বস্তি শুরু হয় নীথিনের৷ তারপরই তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে৷ হাসপাতালে নিয়ে যেতে যেতেই পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নীথিন৷ জানা গিয়েছে, গোপী চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না৷ তারপরেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে৷ গোপীর মৃত্যুতে ইন্ডাস্ট্রির সকলেই মর্মাহত৷ সকলেই ওনার আত্মার শান্তি কামনা করেছেন৷
advertisement
advertisement
শিশু অভিনেতা হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নীতিন৷ তারপরই একাধিক হিট ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন নীতিন৷ অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও কাজ শুরু করেন তিনি৷ হর হর মহাদেব এবং পুনর্বিবাহের মতো সিরিয়াল পরিচালনা করেছিলেন তিনি৷ সূত্র থেকে জানা গিয়েছে, নীথিন তার পরবর্তী বিগ বাজেটের প্রজেক্টের কাজ শুরু করেছিলেন৷ এত কম বয়সে অকালে মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nitin Death: প্রয়াত হলেন এই জনপ্রিয় অভিনেতা, মাত্র ৩৯ বছরেই সবটা শেষ...
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement