advertisement

Aamir Death: অকালেই চলে গেলেন আমির! শোকের ছায়া বিনোদন জগতে, রেখে গেলেন স্ত্রী-সন্তানকে

Last Updated:

Aamir Death: প্রয়াত হলেন বিখ্যাত থিয়েটার পরিচালক আমির রাজা হুসেন৷ মৃত্যুকালে আমিরের বয়স হয়েছিল মাত্র ৬৬ বছর৷

আবারও দুঃসংবাদ! একের পর এক খারাপ খবর৷ গত একসপ্তাহ ধরে যেন মৃত্যুর মিছিল চলছে৷ বলি থেকে হলি, টেলিভিশন জগতের একের পর এক ব্যক্তিত্বরা একে একে ছেড়ে চলে যাচ্ছেন৷ প্রয়াত হলেন বিখ্যাত থিয়েটার পরিচালক আমির রাজা হুসেন৷ মৃত্যুকালে আমিরের বয়স হয়েছিল মাত্র ৬৬ বছর৷ স্পষ্টভাষী, সাবলীল আমিরের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷
আমির রাজা হুসেন থিয়েটারের মাস্টার হিসেবে পরিচিত ছিলেন৷ শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমির৷ লখনউয়ের সম্ভ্রান্ত পরিবারে জন্ম আমিরের৷ স্ত্রী বিরাট তলওয়ার এবং সন্তান কানিজ সুকাইনা এবং গুলাম আলী আব্বাসকে রেখে অকালে চলে গেলেন আমির৷ শনিবার দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷
advertisement
advertisement
আরও পড়ুন-রেখার সঙ্গে অন্তরঙ্গতায় মত্ত অমিতাভ! চরম ঘনিষ্ঠতা মানতে পারেননি জয়া, তারপর…
বিগত কয়েক বছর ধরে আউটডোরে মঞ্চস্ত বেশ কিছু নাটক তৈরি করেন৷ যার মধ্যে রয়েছে সারে জাহান সে আচ্ছা, সত্যমেব জয়তে৷ আমির দুটি সিনেমাতেও অভিনয় করেছিলেন ৷ রুডইয়ার্ড কিপলিং-এর উপন্যাস অবলম্বনে কিম এবং শশাঙ্ক ঘোষের রোম্যান্টিক কমেডি খুবসুরত ছবিতে৷ এই ছবিতে সোনম কাপুরও ফাওয়াদ খান অভিনয় করেছিলেন৷ তবে সিনেমা করলেও থিয়েটারের প্রতিই অগাধ ভালবাসা ছিল আমিরের৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির থিয়েটার নিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন৷ তিনি বলেছিলেন, আমাদের দেশে থিয়েটারকে শখ হিসেবে দেখা হয় কিংবা দ্বিতীয় পেশা হিসেবে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Death: অকালেই চলে গেলেন আমির! শোকের ছায়া বিনোদন জগতে, রেখে গেলেন স্ত্রী-সন্তানকে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement