advertisement

নাতনির নতুন বন্ধুকে একদম পছন্দ নয় অমিতাভের !

Last Updated:

নিয়ম মেনেই প্রত্যেক রবিবার ফ্যানদের সঙ্গে দেখা করতে জলসা থেকে বেরিয়ে আসেন অমিতাভ বচ্চন ৷

#মুম্বই: নিয়ম মেনেই প্রত্যেক রবিবার ফ্যানদের সঙ্গে দেখা করতে জলসা থেকে বেরিয়ে আসেন অমিতাভ বচ্চন ৷ তবে এবারের রবিবারটা ছিল একেবারেই অন্যরকম ৷ কোলে নাতনি আরাধ্যাকে নিয়েই ফ্যানদের সঙ্গে দেখা করলেন বিগ বি ৷ ব্লগে সেই অভিজ্ঞতাও শেয়ার করলেন তিনি ৷
ব্লগে অমিতাভ লিখলেন, ‘অদ্ভুত এক অভিজ্ঞতা ৷ কোলে আরাধ্যাকে নিয়ে ফ্যানদের থেকে শুভেচ্ছা নিচ্ছি ৷ আরাধ্যার চোখে মুখে প্রচুর প্রশ্ন ৷ একটু ভয়ও পাচ্ছিল ৷ একটু হতবাকও ছিল৷ কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই সব কিছুই উবে গেল ৷ যখন আরাধ্যার সামনে ওর প্রিয় বন্ধু সল্ট পেপার চলে এল ৷ সল্ট পেপার একটা বিড়াল ৷ আরাধ্যা নতুন বন্ধুত্ব পাতিয়েছে এই ছোট্ট বিড়ালের সঙ্গে !’
advertisement
aaradhya-mos_052917050512
advertisement
অমিতাভ আরও লিখলেন, ‘আমি স্পষ্টই আরাধ্যাকে জানিয়ে দিয়েছি, আমার বিড়াল একেবারেই ভালো লাগে না ৷ ওর থেকে দূরে থাকতে বললে, আরাধ্যা হতবাক হয় ৷ একটু রাগও হয় আমার ওপর ৷ জানি আরাধ্যা আমার বিড়াল অপছন্দের ব্যাপারটা ভালো করে নেয়নি !’
advertisement
amit
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নাতনির নতুন বন্ধুকে একদম পছন্দ নয় অমিতাভের !
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement