Aamir Khan at Arijit Singh's House: অরিজিৎ সিং-এর বাড়িতে রাত কাটালেন আমির, ছাদে ওড়ালেন ঘুড়ি, সামনে এল দুই তারকার মহা পরিকল্পনার কথা
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
প্রসঙ্গত অরিজিৎ সিং, আমির খানের হয়ে 'দঙ্গল' এবং'লাল সিং চাড্ডা' সিনেমায় বেশ কয়েকটি হিট গান গেয়েছেন। নিজের একাধিক ইন্টারভিউতে বলিউডের চকলেট হিরো আমির খান, অরিজিৎ সিং-এর গানের প্রতি তাঁর ভালবাসার কথা জানিয়েছেন।
মুর্শিদাবাদ: বলিউডের প্রখ্যাত ‘প্লেব্যাক’ গায়ক অরিজিৎ সিং-এর ‘মান ভাঙাতে’ এবার সটান তাঁর বাড়িতে হাজির হয়ে গেলেন বলিউডের ‘চকলেট হিরো’ ,আমির খান। সুদূর মুম্বই থেকে রবিবার রাতে মুর্শিদাবাদের প্রত্যন্ত জিয়াগঞ্জে এসে পৌঁছান আমির খান। সূত্রের খবর রবিবার রাতে অরিজিৎ-এর বাড়িতেই ছিলেন আমির। সোমবারও অরিজিৎ-এর জিয়াগঞ্জের গানের স্টুডিওতে আমির খানকে ঢুকতে দেখেছেন অনেকেই। জিয়াগঞ্জ শহরে গাড়ি করে আমির খানের প্রবেশ এবং অরিজিৎ সিং-এর স্টুডিওতে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে।
সূত্রের খবর, রবিবার রাতেই কড়া নিরাপত্তার মধ্যে কলকাতায় পা রাখেন আমির খান। সেখান থেকে কোনও প্রচার ছাড়াই সোজা সড়কপথে পৌঁছে যান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। অরিজিতের বাড়িতে তাঁদের এই সাক্ষাৎকে ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। যদিও দুই তারকার পক্ষ থেকেই এই বৈঠক নিয়ে মুখে কুলুপ আঁটা হয়েছে, তবে ওয়াকিবহাল মহলের ধারণা, অরিজিতের মতো একজন বিরল প্রতিভাকে পুনরায় রেকর্ডিং স্টুডিওতে ফিরিয়ে আনতেই এই ঝটিকা সফর আমিরের।
advertisement
advertisement
আমির খান এবং অরিজিৎ সিংয়ের সম্পর্কের গভীরতা নতুন কিছু নয়। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। আমিরের ছবিতে অরিজিতের গাওয়া ‘গিলহরিয়াঁ’ বা ‘তেরে হাওয়ালে’-র মতো গানগুলি চিরকালীন জনপ্রিয়তা পেয়েছে। শোনা যায়, আমির তাঁর ছবির গানের ব্যাপারে অরিজিতের ওপর অন্ধবিশ্বাস রাখেন। দাবার প্রতি ভালবাসা এবং সমাজসেবার মানসিকতাও এই দুই প্রচারবিমুখ তারকাকে কাছাকাছি এনেছে।
advertisement
আমির খানের অনুরোধ কি ফেরাতে পারবেন জিয়াগঞ্জের ভূমিপুত্র? নাকি এই সাক্ষাতের পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনও চমক? উত্তর পেতে আপাতত চাতক পাখির মতো চেয়ে আছেন লক্ষ লক্ষ অনুরাগী। প্রসঙ্গত এর আগে অরিজিৎ-এর সঙ্গে দেখা করার জন্য এড শিরান , সেলিম মার্চেন্টের মতো গায়ক -সুরকাররা অরিজিৎ-এর জিয়াগঞ্জের বাড়িতে এসেছেন।
advertisement
মাত্র ছ’দিন আগে অরিজিৎ ‘ফ্যান’দেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নিজের সমাজমাধ্যমের পাতায় জানিয়ে দেন তিনি আর ‘প্লেব্যাক’ গায়ক হিসেবে নতুন কোনও এসাইনমেন্ট নেবেন না। নিজের প্লেব্যাক সঙ্গীত যাত্রায় ইতি টানেন অরিজিৎ। তিনি লেখেন,” এই যাত্রা সত্যি দুর্দান্ত ছিল।” অরিজিৎ-এর সংক্ষিপ্ত বার্তা মুহূর্ত ভাইরাল হয়ে যায়। দেশ জুড়ে হয়ে অরিজিৎ-এর অসংখ্য অনুরাগীরা তাঁকে অনুরোধ করেন এই সিদ্ধান্ত যেন তিনি না নেন। অরিজিৎ-এর হৃদয় দোলানো কন্ঠে আসমুদ্র হিমাচল মাতোয়ারা। সকলেই তাঁকে ‘প্লেব্যাক’ গান চালিয়ে যাবার অনুরোধ করেছেন।
advertisement
প্রসঙ্গত অরিজিৎ সিং, আমির খানের হয়ে ‘দঙ্গল’ এবং’লাল সিং চাড্ডা’ সিনেমায় বেশ কয়েকটি হিট গান গেয়েছেন। নিজের একাধিক ইন্টারভিউতে বলিউডের চকলেট হিরো আমির খান, অরিজিৎ সিং-এর গানের প্রতি তাঁর ভালবাসার কথা জানিয়েছেন। অনেকেই মনে করছেন ‘প্লেব্যাক’ গানের জগতের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অরিজিৎ সিং-এর ‘সন্ন্যাস’ আটকানোর জন্য সুদূর মুম্বই থেকে ছুটে এসেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। এখন সকলেরই নজর রাখছেন অরিজিৎ সিং স্টুডিওতে বসে আমির খান জিয়াগঞ্জ শহরের ‘সমু’কে তাঁর ‘প্লেব্যাক’ গান না গাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে রাজি করাতে পারেন কিনা।
advertisement
কৌশিক অধিকারী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,West Bengal
First Published :
Feb 02, 2026 7:24 PM IST








