Rajeev Kumar: তৃণমূলের হয়ে প্রথম কমিশনের বৈঠকে গিয়েই চমক দিলেন রাজীব কুমার! তুলে ধরলেন ফর্ম 7 নিয়ে বড় 'অসঙ্গতি'
- Reported by:Priti Saha
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Rajeev Kumar: নির্বাচন কমিশনের সর্বদল বৈঠকে তৃণমূলের প্রতিনিধি হয়ে যান রাজীব কুমারও। সেখানে তিনি তুলে ধরেন ফর্ম 7 নিয়ে অসঙ্গতির তথ্য।
কলকাতা: নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে তৃণমূলের প্রতিনিধি দলের তরফে গিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তথা প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমার। এদিনের বৈঠকে ফর্ম ৭-এর গরমিল নিয়ে তথ্য তুলে ধরেন রাজীব কুমার। যে ফর্ম সেভেন জমা করছে, যার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তাকে না ডেকে যে অভিযোগ করছে তার ভিত্তিতে কী করে নাম ডিলিট করা হচ্ছে? জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে এই তথ্য তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার। বাকি বিষয়গুলি পয়েন্ট আকারে তুলে ধরেন ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য।
এদিকে, এদিনের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠকে ‘স্লগ ওভারে’ কথা বলার সুযোগ পেল তৃণমূল কংগ্রেস৷ অন্তত, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারদের সঙ্গে বৈঠক শেষে তেমন অভিযোগই করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তিনি অভিযোগ তুললেন, বৈঠকে তিনি সমস্যার কথা জানাতে গেলে, উত্তর এসেছে ‘ডোন্ট শাউট’ (চিৎকরা করবেন না)৷
advertisement
advertisement
বৈঠক শেষে বেরিয়ে চন্দ্রিমা বলেন, ‘‘১১:৪৫ থেকে ১২টার মধ্যে ডাকা হয়েছে। একদম শেষ দফায় ডাকা হয়েছিল। আমার সঙ্গে ফিরহাদ হাকিম ছিলেন এবং রাজীব কুমার৷ আমরা বলেছি, আপনার কাছে আমরা বহুবার গেছি। বহুবার সমস্যার কথা বলেছি। সমস্যা যেগুলো রয়েছে আপনারা সেই পথে হাঁটছেন না। ৬৩ লক্ষ ভোটার বাদ দিয়েছেন। ফর্ম 6 জমা পড়েছে ৬ লক্ষের বেশি। সেই জায়গায় নাম যোগ হয়েছে ১ লক্ষ। ডিলিশন হচ্ছে ৫ লক্ষ।’’
advertisement
শুধু তাই নয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে চন্দ্রিমা অভিযোগ করেন, ‘‘আগে বেশি ছিল মেয়েরা৷ এখন কমে গেছে৷ মহিলারা টার্গেট করছে৷’’ চন্দ্রিমার অভিযোগ এই সমস্ত কথা বলতে গেলেই কমিশনের তরফে উত্তর আসে, ‘‘সুপ্রিম কোর্টে গেছেন। আপনাদের কিছু করার নেই।’’ চন্দ্রিমা বলেন, ‘‘ আমাকে বলছে ডোন্ট সাউট। আমি একজন মহিলা ভাবুন আমার উপর চিৎকার করছে। আমি একজন মহিলা, আমাকে বলছে dont shout৷’’
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 09, 2026 3:13 PM IST









