advertisement

Mohammad Shami on Narendra Modi: ভোট দিতে এসে শামির মুখে মোদির নাম, কী বললেন ভারতীয় পেসার?

Last Updated:

২৬ এপ্রিল উত্তরপ্রদেশের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ হয়, যার মধ্য়ে মিরাট, গাজিয়াবাদ, আলিগড়, মথুরা-সহ শামির আমরোহা কেন্দ্রও রয়েছে। তবে ভোট দিয়ে বেরিয়ে শামির মুখে উঠে এল মোদির প্রসঙ্গ।

শামির মুখে মোদির নাম।
শামির মুখে মোদির নাম।
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আমরোহাতে ভোট দিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি। ২৬ এপ্রিল উত্তরপ্রদেশের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ হয়, যার মধ্য়ে মিরাট, গাজিয়াবাদ, আলিগড়, মথুরা-সহ শামির আমরোহা কেন্দ্রও রয়েছে। তবে ভোট দিয়ে বেরিয়ে শামির মুখে উঠে এল মোদির প্রসঙ্গ।
শুক্রবার আমরোহায় ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মহম্মদ শামি বলেন, “আমি শুধু বলতে চাই প্রতিটা নাগরিকেরই ভোট দিয়ে নিজের পছন্দের সরকার নির্বাচনের অধিকার রয়েছে।” সেই সঙ্গে তিনি বলেন, “এটা গর্বের ব্য়াপার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভাষণ আমার নাম উল্লেখ করেছেন এবং আমার খেলার প্রশংসা করেছেন।”
advertisement
advertisement
প্রসঙ্গত, ১৯ এপ্রিল উত্তরপ্রদেশের আমরোহাতে এক জনসভায় শামির ভূয়সী প্রশংসা করে মোদি বলেন, “সারা বিশ্ব ক্রিকেট বিশ্বকাপে মহম্মদ শামির দুর্দান্ত খেলা দেখেছে। ক্রীড়া জগতে শামির অসাধারণ পারফরমেন্সের জন্য কেন্দ্রীয় সরকার অর্জুন পুরস্কার দিয়েছে।” এছাড়াও ২৭ ফেব্রুয়ারি গোড়ালির অস্ত্রোপচারের পর শামির আরোগ্য কামনা করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরোহার জনসভায় মোদি শামিকে নিয়ে যা বলেছিলেন শামি ভোটের দিন সেই প্রসঙ্গেই তুলে আনলেন মোদির কথা।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mohammad Shami on Narendra Modi: ভোট দিতে এসে শামির মুখে মোদির নাম, কী বললেন ভারতীয় পেসার?
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement