advertisement

Malay Ghatak: আইন দফতর হারালেন মন্ত্রী মলয় ঘটক, ভোটের আগেই বড় সিদ্ধান্ত মমতার! কেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী?

Last Updated:

আইন এবং বিচার বিভাগের দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই৷

মলয়ের উপরে ক্ষুব্ধ মমতা৷
মলয়ের উপরে ক্ষুব্ধ মমতা৷
রাজ্যের আইনমন্ত্রীর পদ থেকে সরানো হল মলয় ঘটককে৷ আইন এবং বিচার বিভাগের ভার আপাতত হাতে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই৷
তবে আইন দফতরের দায়িত্ব হারালেও আপাতত রাজ্য মন্ত্রিসভার সদস্য থাকছেন আসানসোলের তৃণমূল নেতা৷ এখন শুধুমাত্র শ্রমমন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করবেন মলয় ঘটক৷ এ দিনই বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে নবান্ন৷
মলয় ঘটকের দায়িত্ব যে কমছে, গত কয়েকদিন ধরেই তৃণমূলের শীর্ষ সূত্রে সেই গুঞ্জন শোনা যাচ্ছিল৷ এ দিন রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারির পর সেই খবরেই সিলমোহর পড়ল৷
advertisement
advertisement
সূত্রের খবর, সাংগঠনিক কাজ এবং মন্ত্রিত্বে সময় না দেওয়ায় মলয় ঘটকের উপরে ক্ষুব্ধ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচনের আগে আইন দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতর নিয়ে মন্ত্রীর গাছাড়া মনোভাবেও ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Malay Ghatak: আইন দফতর হারালেন মন্ত্রী মলয় ঘটক, ভোটের আগেই বড় সিদ্ধান্ত মমতার! কেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী?
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement