advertisement

Lok Sabha Elections 2024: ‘কোনও হিংসা চাই না,’...ভোটের দিন ঘণ্টায় ঘণ্টায় দিতে হবে রিপোর্ট, বৈঠকে কড়া কমিশন

Last Updated:

বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের বলা হয়েছে, পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করতে হবে। বৈঠকে তিন জেলাকে বিশেষ ভাবে সতর্কও করেছে কমিশন৷ তেমনটাই সূত্রের খবর।

কলকাতা: ‘কোনও হিংসা চাই না।’ তিন লোকসভা আসনে নির্বাচনের জন্য কড়া বার্তা জাতীয় নির্বাচন কমিশনের। আজ, শনিবার সকাল থেকেই তিন জেলার জেলাশাসক, পুলিশ সুপার,পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই বৈঠকেই দিল্লি থেকে হিংসা প্রসঙ্গে এই কড়া বার্তা জাতীয় নির্বাচন কমিশনের।
বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের বলা হয়েছে, পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করতে হবে। বৈঠকে তিন জেলাকে বিশেষ ভাবে সতর্কও করেছে কমিশন৷ তেমনটাই সূত্রের খবর।
advertisement
আরও পড়ুন: রেশন দুর্নীতিতে বিশ্বজিৎ বসুর নাম! আলোচনায় ৩৫০ কোটি! কে এই বিশ্বজিৎ? পরিচয় শুনলে তাজ্জব হয়ে যাবেন
বৈঠকে বলা হয়েছে, সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। আপনারা চিন্তা করবেন না সময়ের মধ্যেই বাহিনী চলে আসবে। ভোটের দিন প্রতি ১ ঘণ্টা অন্তর অন্তর দতে হবে রিপোর্ট। বৈঠকে নির্দেশ তিন জেলাকে।
advertisement
কমিশনের বার্তা, ‘‘হিংসার কোনও স্থান নেই এটা আপনারা মনে রাখবেন। হিংসা মুক্ত নির্বাচন করতে হবে।’’ আলাদা করে তিন জেলা নিয়ে বিশেষ কোনও নির্দেশ এদিনের বৈঠকে দেওয়া হয়নি বলেই কমিশন সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Elections 2024: ‘কোনও হিংসা চাই না,’...ভোটের দিন ঘণ্টায় ঘণ্টায় দিতে হবে রিপোর্ট, বৈঠকে কড়া কমিশন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement