advertisement

Lok Sabha Election Results 2024: কাঁটায় কাঁটায় টক্কর! দুই কেন্দ্রেই এগিয়ে রাহুল, মোদি-শাহের কী ট্রেন্ড? এক ঝলকে কেন্দ্রের কোথায় কী...

Last Updated:

Lok Sabha Elections Results 2024: তামিলনাড়ুর শিবগঙ্গা কেন্দ্রে এগিয়ে পি চিদম্বরম পুত্র কীর্তি চিদম্বরম৷ অমেঠিতে এগিয়ে কংগ্রেসের কিশোরী লাল, পিছিয়ে বিজেপির স্মৃতি ইরানি৷ উত্তরপ্রদেশে এগিয়ে সপা প্রধান অখিলেশ যাদব৷ গুরগাঁও রাজ বব্বর এগিয়ে৷ পিছিয়ে রয়েছেন বিজেপির মানেকা গান্ধিও৷

নয়াদিল্লি: ভোটগণনা শুরু হওয়ার পরে দেড় ঘণ্টা কেটে গিয়েছে৷ পোস্টাল ব্যালটের গণনা শেষ৷ কোথাও কোথাও প্রথম রাউন্ডের গণনা শেষে সেকেন্ড রাউন্ডের গণনাও শেষ হয়ে গিয়েছে৷
বারাণসী কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের থেকে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অমিত শাহ এগিয়ে রয়েছেন গান্ধিনগর থেকে৷ নাগপুরে এগিয়ে নিতিন গডকড়িও৷ দিল্লিতে মনোজ তিওয়ারিপুরীতে এগিয়ে বিজেপি সম্বিত পাত্র৷ মুম্বইয়ে এগিয়ে পীযূষ গোয়েল৷ হিমাচলে এগিযে কঙ্গনা রানাওয়াত৷
advertisement
advertisement
অন্যদিকে, রাহুল গান্ধি রায়বরেলি এবং ওয়ানাদ দুই কেন্দ্র থেকেই এগিয়ে রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ কেরলের ওয়ানাদে ৮ হাজার ৭১৮ ভোটে এগিয়ে রাহুল৷ রায়বরেলিতে গান্ধি এগিয়ে ২ হাজার ১২৬৷
আরও পড়ুন: শুরু হল গণনা, পোস্টাল ব্যালটে বেশ কিছুটা এগিয়ে এনডিএ, দেখুন লোকসভার ফলাফল
ডিএমকে নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে তামিলনাড়ুতে৷ মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বোন কানিমোঝি করুণানিধি থুথুকুডি লোকসভা আসন থেকে এগিয়ে৷
advertisement
তামিলনাড়ুর শিবগঙ্গা কেন্দ্রে এগিয়ে পি চিদম্বরম পুত্র কীর্তি চিদম্বরম৷ অমেঠিতে এগিয়ে কংগ্রেসের কিশোরী লাল, পিছিয়ে বিজেপির স্মৃতি ইরানি৷ উত্তরপ্রদেশে এগিয়ে সপা প্রধান অখিলেশ যাদব৷ গুরগাঁও রাজ বব্বর এগিয়ে৷ পিছিয়ে রয়েছেন বিজেপির মানেকা গান্ধিও৷
আরও পড়ুন: ভোটগণনার আগেই ভয়ঙ্কর কাণ্ড ভাঙড়ে! বোমা বিস্ফোরণে ISF প্রধান সহ আহত ৫ জন
প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, এনডিএ এগিয়ে রয়েছে ২৯১ আসনে৷ তার মধ্যে বিজেপি রয়েছে ২৩৫-এ, টিডিপি ১৪, জেডি(ইউ) ১২ এবং শিবসেনা ৬-এ৷
advertisement
অন্যদিকে, ইন্ডিয়া এগিয়ে রয়েছে ২১৬টি আসনে৷ তার মধ্যে ৮৮টি আসনে কংগ্রেস এগিয়ে৷ সমাজবাদী পার্টি ২৯, তৃণমূল ২০ এবং ডিএমকে ২০৷ শিবসেনা (ইউবিটি) ১০, অন্যান্যেরা ২০ আসনে৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha Election Results 2024: কাঁটায় কাঁটায় টক্কর! দুই কেন্দ্রেই এগিয়ে রাহুল, মোদি-শাহের কী ট্রেন্ড? এক ঝলকে কেন্দ্রের কোথায় কী...
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement