advertisement

ভূপতিনগর NIA-এর উপর হামলা! মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন

Last Updated:

অভিযোগ, মামলায় অভিযুক্ত ৮ জনকে তলব করা হলেও তারা হাজিরা দেননি৷ এ দিন সকালে ভূপতিনগরের অর্জুনপুরে গিয়ে এই অভিযুক্তদের মধ্যে নাম থাকা দুই তৃণমূল নেতা মনোব্রত জানা এবং বলাইচড়ণ মাইতিকে গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা গাড়িতে তোলার পরই জড়ো হয়ে যান গ্রামবাসীরা৷

কলকাতা: ভূপতিনগরে এনআইয়ের উপর হামলার হামলার ঘটনায় মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। । ভূপতিনগরে এনআইএ-র ওপর হামলার ঘটনায় রাজ্য পুলিশের ডিজি, পুলিশ সুপার (পূর্ব মেদিনীপুর), এসডিপিও ও ভূপতিনগরের ওসি-র বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য কমিশনের কাছে আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার তিন মাসের মাথায় এবার রাজ্যে আক্রান্ত হল এনআইএ৷ এ দিন সকালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ-এর গাড়িতে হামলা চালায় গ্রামবাসীরা৷ গ্রেফতার হওয়া দুই তৃণমূল নেতাকে ছেড়ে দেওয়ার দাবিতে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ এই ঘটনায় দুই এনআইএ আধিকারিক আহত হয়েছেন বলে খবর৷
advertisement
২০২২ সালের ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে নাড়ুয়াবিলায় বিস্ফোরণের ঘটনায় তিন জনের মৃত্যু হয়৷ এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ ওই ঘটনার তদন্তেই এ দিন ভোরে  ভূপতিনগরে যায় এনআইএ-এর একটি দল৷
advertisement
অভিযোগ, মামলায় অভিযুক্ত ৮ জনকে তলব করা হলেও তারা হাজিরা দেননি৷ এ দিন সকালে ভূপতিনগরের অর্জুনপুরে গিয়ে এই অভিযুক্তদের মধ্যে নাম থাকা দুই তৃণমূল নেতা মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতিকে গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা গাড়িতে তোলার পরই জড়ো হয়ে যান গ্রামবাসীরা৷ এর পরই এনআইএ-র গাড়িতে ইট ছোড়া হয়৷ ভেঙে যায় গাড়ির কাচ৷ অভিযোগ এনআইএ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে ইট এবং পাথরও ছোড়া হয়৷ ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
ভূপতিনগর NIA-এর উপর হামলা! মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন
Next Article
advertisement
'এবার যদি পার্টি টিকিট দেয়...', ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
'এবার যদি পার্টি টিকিট দেয়...', ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
  • ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের!

  • 'এবার যদি পার্টি টিকিট দেয়...' : দিলীপ

  • কুণালের কটাক্ষের পাল্টা তীব্র জবাব!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement