‘বিধানসভায় প্রার্থী হতে চাই...’ দলীয় দফতরে বায়োডেটা জমা দিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Dilip Ghosh Wife Rinku Majumder: বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়ে নিজের জীবনপঞ্জি জমা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। সূত্রের খবর, রাজারহাট-নিউটাউন আসন থেকে প্রার্থী হতে চেয়েছেন দিলীপ-জায়া।
সুস্মিতা মণ্ডল, কলকাতা: আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চাই, বিজেপির সল্টলেকের দফতরে বায়োডেটা জমা দিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। সূত্রের খবর, গত ৩১ জানুয়ারি নিজের জীবনপঞ্জি জমা করেছেন তিনি। ওই দিন সন্ধ্যায় বিজেপির সল্টলেকের দফতরে গিয়ে এক জনের হাতে এই আবেদনপত্র বা বায়োডেটা তুলে দিয়েছেন রিঙ্কু মজুমদার। ওই চিঠিতে রিঙ্কু তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে খবর। প্রথমেই মেদিনীপুর শহর, তারপর বিজপুর এবং নিউটাউনে লড়তে চেয়েছেন তিনি। ওই আবেদনের ছত্রে ছত্রে বিজেপিতে তাঁর কাজের কথা লিখেছেন সাপুরজির প্রাক্তন বাসিন্দা। ওই আবেদন পত্রের প্রথমেই তিনি লিখেছেন, তৃণমূল স্তরের এবং সামাজিকভাবেও একজন সক্রিয় নেত্রী তিনি। এর সঙ্গেই উঠে এসেছে দলের বিভিন্ন ক্ষেত্রে তাঁর কাজের কথা। তিনি বর্তমানে কী কী করেন বা করেছেন, সেই বিষয়টিও ওই বায়োডেটাতে তুলে ধরেছেন দিলীপ ঘোষের স্ত্রী।
এদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শাসকবিরোধী প্রচার অব্যাহত রেখেছে বিজেপি। আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা থেকে অনুপ্রবেশকারী একাধিক ইস্যু নিয়ে তথ্যচিত্র আকারের ভিডিও প্রকাশ করছে তারা। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নয়, শাসক বিরোধী প্রচারে তথ্যচিত্র লিফলেট ছাড়িয়ে এবার বই প্রকাশ বিজেপির। ‘আধারের কথকথা’ নাম দিয়ে বই প্রকাশ বঙ্গ বিজেপির। বাংলা ইংরেজি দুই ভাষায় ইতিমধ্যে প্রকাশ পেয়েছে বই।
advertisement
advertisement
৩০ পাতার বইয়ে রাজ্যে মহিলাদের অবস্থান, রাজ্যে বেকারত্বের পরিসংখ্যান, স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা-সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেছে বিজেপি ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 19, 2026 11:08 AM IST











