advertisement

SIR-এর অভিযোগ নিষ্পত্তির জন্য রাজ্যের সব জুডিসিয়াল অফিসারদের ছুটি বাতিল, নির্দেশ হাইকোর্ট প্রশাসনের!

Last Updated:

এসআইআর এবার হবে হাই কোর্টের নজরদারিতে, শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার তা নিয়েই তোড়জোড় শুরু হয়ে গেল কলকাতা হাই কোর্টে। রাজ্যের সমস্ত জুডিসিয়াল অফিসারদের ছুটি বাতিল করল হাই কোর্ট প্রশাসন।

এসআইএরের তোড়জোড় শুরু হাই কোর্টের
এসআইএরের তোড়জোড় শুরু হাই কোর্টের
এসআইআর এবার হবে হাই কোর্টের নজরদারিতে, শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার তা নিয়েই তোড়জোড় শুরু হয়ে গেল কলকাতা হাই কোর্টে। রাজ্যের সমস্ত জুডিসিয়াল অফিসারদের ছুটি বাতিল করল হাই কোর্ট প্রশাসন।
হাই কোর্ট সূত্রে খবর, ২৩ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত সমস্ত ধরনের ছুটি বাতিল করা হয়েছে। জরুরী স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা ছাড়া কোনও ছুটি নেওয়া যাবে না বলে জানানো হয়েছে।
advertisement
শনিবার রাজ্যের সমস্ত জুডিসিয়াল অফিসারদের নিয়ে বৈঠকে বসেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এসআইআরের কাজ নিয়ে বৈঠকে বার্তা দেওয়া হয় এবং আলোচনা করা হয়। ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৭ অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়ে কোনও কমিটি হচ্ছে না। জেলা আদালতের বিচারকরাই জেলায় এসআইআরের কাজগুলির তদারকি করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
জুডিসিয়াল অফিসারদের প্রশিক্ষণেরও ব্যবস্থা নেওয়া হয়। শনিবারই ৩০ মিনিট ভারচুয়ালি বৈঠকে প্রশিক্ষণের খুঁটিনাটি জানিয়ে দেন ইসিআই ল হেড। আগামী সোমবার পরবর্তী সূচি নির্দিষ্ট হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সময়ে এসআইআর প্রক্রিয়া শেষ করতে হাইকোর্টের হস্তক্ষেপের বেনজির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত নির্দেশ দেন, “আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলব, জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করার।” রাজ্যের এই পরিস্থিতিকে ‘এক্স্ট্রা অর্ডিনারি’ পরিস্থিতি বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
SIR-এর অভিযোগ নিষ্পত্তির জন্য রাজ্যের সব জুডিসিয়াল অফিসারদের ছুটি বাতিল, নির্দেশ হাইকোর্ট প্রশাসনের!
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement