advertisement

Bihar Assembly Election: ‘চাচাজি’র নেচার তো জানেন...,’ নীতীশকে ধুয়ে দিলেন লালুপুত্র! মোদির মুখে প্রশংসা জুটল বটে, তবে তেজস্বী যা বললেন...

Last Updated:

সহরসায় একটি নির্বাচনী সভায় দাড়িয়ে তেজস্ব বলেন, ‘‘অমিত শাহ বনছেন, ভোটের পরে বিজেপি ঠিক করবে, কে বিহারের মুখ্যমন্ত্রী হবে৷ একটা বিষয় এখানে পরিষ্কার৷ আবারও একবার নীতীশ কুমারকেমোদি হাইজ্যাক করে নিয়েছে৷ আপনারা তো সবাইজানেন, চাচাজির স্বভাব৷মনের দিক থেকে ভাল৷ কিন্তু, দুঃখ হয় দেখে বিজেপি ওঁর সঙ্গে এমন খারাপ আচরণ করে৷’’

News18
News18
পটনা: ভোটের তাওয়ায় ফুটছে বিহার৷ আজ, শুক্রবার থেকেই বিহারে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কর্পুরি ঠাকুরের জন্মস্থান সমস্তিপুর জেলার কর্পুরিগ্রাম থেকে৷ আর সভামঞ্চ থেকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি এই প্রথম জোর গলায় দাবি করলেন, জেডি (ইউ) প্রধান নীতীশ কুমারের নেতৃত্বেই রেকর্ড ভোটে জিতে বিহারে ক্ষমতায় আসবে এনডিএ জোট সরকার৷ এই প্রথম নির্বাচনী মুখ হিসাবে নীতীশের নাম সর্বসমক্ষে শোনা গেল মোদির গলায়৷ তবে এনডিএ ক্ষমতায় এলে নীতীশই যে মুখ্যমন্ত্রী হবেন, তেমন আভাস জোটসঙ্গী বিজেপির কাছ থেকে মেলেনি৷
এনডিএ জোট ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে হবে, তা নিয়ে সম্পষ্ট কোনও বার্তা দেয়নি বিজেপি কিংবা জেডি(ইউ)৷ তা নিয়ে বার বার কটাক্ষ করেছেন কংগ্রেস, আরজেডি-দের মহাগঠবন্ধন জোটের নেতারা৷
সম্প্রতি নীতীশের বারবার জোট বদলানোর অভ্যাসকে কটাক্ষ করেছেন মহাগঠবন্ধন জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তা আরজেডি নেতা লালুপুত্র তেজস্বী যাদব৷
advertisement
লালুপুত্রের কটাক্ষ, ‘‘আঙ্কলজির (নীতীশ কুমার) তো নেচার বার বারই বদলাতে থাকে৷ কখনও এই দিকে তো কখনও ওই দিকে৷’’
advertisement
সহরসায় একটি নির্বাচনী সভায় দাড়িয়ে তেজস্ব বলেন, ‘‘অমিত শাহ বনছেন, ভোটের পরে বিজেপি ঠিক করবে, কে বিহারের মুখ্যমন্ত্রী হবে৷ একটা বিষয় এখানে পরিষ্কার৷ আবারও একবার নীতীশ কুমারকেমোদি হাইজ্যাক করে নিয়েছে৷ আপনারা তো সবাইজানেন, চাচাজির স্বভাব৷মনের দিক থেকে ভাল৷ কিন্তু, দুঃখ হয় দেখে বিজেপি ওঁর সঙ্গে এমন খারাপ আচরণ করে৷’’
advertisement
শুক্রবার থেকে বিহারে নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন মোদিকেও এক হাত নেন লালু-পুত্র৷ কটাক্ষ করে বলেন, ‘‘উনি গুজতরাতে সব ফ্যাক্সটি বানাচ্ছেন, আর বিহারে জিততে চাইছেন৷ এটা হবে না৷ আমরা বিহারী, আমরা বাইরে থেকে আসা লোককে ভয় পাই না৷ লালুজি-ই যখন মোদিকে ভয় পান না, তাহলে আমরাই বা কেন পাব’’
advertisement
এরপরই আবার মহাগঠবন্ধন জোটের নির্বাচনী প্রতিশ্রুতির চমকের কথা মনে করিয়ে দেন তেজস্বী, ‘‘আমরা ফাঁকা আওয়াজ করি না৷ আমি যা বলেছি, তাই করব৷ গত ২০ বছরে সরকার যা করতে পারেনি, আগামী২০ মাসে তা করব৷’’ প্রসঙ্গত, ক্ষমতায় এলে প্রতিটা পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Bihar Assembly Election: ‘চাচাজি’র নেচার তো জানেন...,’ নীতীশকে ধুয়ে দিলেন লালুপুত্র! মোদির মুখে প্রশংসা জুটল বটে, তবে তেজস্বী যা বললেন...
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement