advertisement

Lok Sabha elections 2024: লোকসভা নির্বাচনে প্রার্থী অখিলেশ, লড়বেন কনৌজ থেকে! শেষ মুহূর্তে চমক সপা-র

Last Updated:

সমাজবাদী পার্টির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামিকাল দুপুরেই মনোনয়নপত্র জমা দেবেন অখিলেশ৷

ভোটে লড়ছেন অখিলেশ৷ ছবি- পিটিআই
ভোটে লড়ছেন অখিলেশ৷ ছবি- পিটিআই
লখনউ: এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন অখিলেশ যাদব৷ উত্তর প্রদেশের কনৌজ কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তিনি৷ আজ, বুধবার সমাজবাদী পার্টির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে৷
সমাজবাদী পার্টির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামিকাল দুপুরেই মনোনয়নপত্র জমা দেবেন অখিলেশ৷ এর আগে ওই কনৌজ কেন্দ্র থেকে তেজপ্রতাপ যাদবের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল সমাজবাদী পার্টি৷ বৃহস্পতিবারই তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল৷ কিন্তু শেষ মুহূর্তে তেজপ্রতাপের বদলে ওই কেন্দ্র থেকে অখিলেশকে প্রার্থী করল সপা৷
advertisement
advertisement
দলের কর্মীদের চাপেই তিনি কনৌজ থেকে প্রার্থী হচ্ছেন কি না প্রশ্ন করা হলে অখিলেশ বলেন, প্রশ্ন হল এই আসন থেকে ঐতিহাসিক জয় পাওয়া নিয়ে৷ কারণ এই নির্বাচনের পর বিজেপি-ই ইতিহাস হয়ে যাবে, কারণ মানুষ ইন্ডিয়া জোটের পক্ষেই রায় দেওয়ার সিদ্ধান্ত মনে মনে নিয়ে ফেলেছেন৷ মানুষ এনডিএ-এর বিরুদ্ধে ভোট দেবেন৷ পিছিয়ে পড়া, দলিত, সংখ্যালঘুরাই এবার এনডিএ-কে পরাজিত করবে৷
advertisement
২০০০ সালে এই কনৌজ কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন অখিলেশ৷ পরবর্তী সময়ে ২০০৪, ২০০৯ সালেও ওই কেন্দ্র থেকেই জয়ী হন অখিলেশ৷ ২০১২ সালে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর কনৌজের সাংসদের পদ থেকে ইস্তফা দেন অখিলেশ৷ পরে উপনির্বাচনে ওই কেন্দ্র থেকে জয়ী হন অখিলেশের স্ত্রী ডিম্পল৷ কিন্তু ২০১৯ সালে বিজেপির সুব্রত পাঠকের কাছে পরাজিত হন তিনি৷ আগামী ১৩ মে কনৌজ কেন্দ্রে নির্বাচন৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lok Sabha elections 2024: লোকসভা নির্বাচনে প্রার্থী অখিলেশ, লড়বেন কনৌজ থেকে! শেষ মুহূর্তে চমক সপা-র
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement