advertisement

Adhir Chowdhury: বহরমপুরেই মুখ থুবড়ে পড়লেন, ইউসুফের ছক্কায় সঙ্কটে অধীরের রাজনৈতিক ভবিষ্যৎ?

Last Updated:

এই হারের পর বঙ্গ রাজনীতি তো বটেই, সর্বভারতীয় স্তরেও অধীরের গুরুত্ব একধাক্কায় অনেকটা কমে গেল, তা বলার অপেক্ষা রাখে না৷

অধীর গড়ে জয়ী ইউসুফ৷
অধীর গড়ে জয়ী ইউসুফ৷
বহরমপুর: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে আগেই হাইকম্যান্ডের রোষের মুখে পড়েছিলেন৷ বাংলায় কংগ্রেস, তৃণমূল সমঝোতা না হওয়ার জন্যও তাঁকেই প্রথম থেকে দায়ী করে এসেছে তৃণমূল নেতৃত্ব৷ অধীর চৌধুরী অবশ্য জোর গলায় দাবি করেছিলেন, ইউসুফ পাঠানকে বহরমপুরে প্রার্থী করে বলির পাঁঠা করেছে তৃণমূল৷ এমন কি, একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বহরমপুরে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জও ছুড়েছিলেন অধীর৷
শেষ পর্যন্ত অবশ্য সেই ইউসুফ পাঠানের কাছেই নিজের গড় বহরমপুরে পরাজিত হতে হল অধীরকে৷ এই হারের পর বঙ্গ রাজনীতি তো বটেই, সর্বভারতীয় স্তরেও অধীরের গুরুত্ব একধাক্কায় অনেকটা কমে গেল, তা বলার অপেক্ষা রাখে না৷ দুঁদে রাজনীতিবিদ অধীর তা বুঝতে পেরেই এ দিন ভোটে হারের কথা স্বীকার করে নিয়ে বলেন, ‘আমরা প্রাসঙ্গিকতা হারালাম, এটা তো স্বীকার করতেই হবে৷’
advertisement
গত বিধানসভা নির্বাচনের ফলের নিরিখেই দেখা গিয়েছিল, অধীরের জন্য বহরমপুর আর নিরাপদ নয়৷ তবু ভোট প্রচারের শুরু থেকেই চরম আত্মবিশ্বাসী ছিলেন বহরমপুরের বিদায়ী সাংসদ৷ কার্যত হাইকম্যান্ডের মতের বিরুদ্ধে গিয়েই নিজের জেদে রাজ্যে তৃণমূলের বদলে সিপিএমের সঙ্গে জোটের পক্ষে ছিলেন তিনি৷
advertisement
advertisement
যদিও অধীরের এই মডেল বাংলায় মুখ থুবড়ে পড়েছে৷ বরং কংগ্রেসের আসন সংখ্যাও ২ থেকে কমে ১ হয়েছে৷ যে বহরমপুর থেকে তিনি পাঁচ বারের সাংসদ, বামেদের সমর্থন নিয়ে সেখানেও জিততে ব্যর্থ তিনি৷ শুধু নিজের জয় নয়, মুর্শিদাবাদ থেকে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও জিতিয়ে আনার দাবি করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ শেষ পর্যন্ত অবশ্য অধীরের মতোই হারের মুখ দেখতে হল সেলিমকে৷
advertisement
হারের পর অধীর বলেন, ‘আমি চেষ্টা করেছি, কিন্তু জিততে পারিনি৷ ইউসুফ পাঠানের কাছে হেরেছি, তাঁর জন্য শুভকামনা রইল৷ রাজনীতিতে কেউ অপরাজেয় বলে কিছু হয় না৷ কেউ ভেবেছিল বিজেপির এই অবস্থা হবে?’ তবে হারের জন্য অবশ্য সাম্প্রদায়িক মেরুকরণকেই দায়ী করেছেন অধীর৷
কংগ্রেসে সনিয়া-রাহুলদের যথেষ্ট আস্থাভাজন ছিলেন অধীর৷ তাঁকে লোকসভার দলনেতার পদও দেওয়া হয়েছিল৷ কিন্তু ২০২৪-এর লোকসভা নির্বাচনের পর সর্বভারতীয় স্তরে কংগ্রেসের অন্যতম মুখ হয়ে ওঠা অধীরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই এখন বড়সড় প্রশ্ন উঠে গেল৷ সাংসদ পদ তো গেলই, উগ্র মমতা বিরোধিতা করতে গিয়েই দলেও কোণঠাসা হয়ে পড়লেন অধীর৷
advertisement
বহরমপুর দখল করে স্বভাবতই তৃপ্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ হারের জন্য নাম না করে অধীরের ঔদ্ধত্যকেই দায়ী করেছেন তৃণমূলনেত্রী৷ ইউসুফ পাঠানকে জয়ের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Adhir Chowdhury: বহরমপুরেই মুখ থুবড়ে পড়লেন, ইউসুফের ছক্কায় সঙ্কটে অধীরের রাজনৈতিক ভবিষ্যৎ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement