advertisement

Delhi MCD Election Results: রাজধানীতে এবার অন্য ডবল ইঞ্জিন, বিজেপিকে সরিয়ে দিল্লি পুরসভা দখলের পথে আপ

Last Updated:

জয়ের ইঙ্গিত পেতেই উৎসবের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে আম আদমি পার্টির দফতরে৷

দিল্লি পুরসভা দখলের পথে আপ৷ Photo-PTI
দিল্লি পুরসভা দখলের পথে আপ৷ Photo-PTI
#দিল্লি: দিল্লি সরকার অনেক দিন ধরেই তাদের দখলে৷ কিন্তু কাঁটা হয়েছিল দিল্লি পুরসভা৷ গত ১৫ বছর ধরে যা দখলে রেখেছিল বিজেপি৷ এবার সেই দিল্লি পুরনিগমও দখলের পথে অরবিন্দ কেজরিওয়ালের দল৷
দিল্লি পুরভোটের গণনা যত এগোচ্ছে, রাজধানীর বুকে ততই আম আদমি পার্টির দাপট স্পষ্ট হচ্ছে৷ বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই দিলেও দিল্লি পুরসভা তাদের হাতছাড়া হওয়া একরকম নিশ্চিত৷ একই সঙ্গে আপ এবং বিজেপি-র ঝড়ে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল কংগ্রেস৷
advertisement
advertisement
গণনার সর্বশেষ ফল অনুযায়ী, দিল্লি পুরসভার ২৫০টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ১৩২টিতে এগিয়ে রয়েছে আপ৷ বিজেপি এগিয়ে ১০৩টি আসনে৷ কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র দশটি আসনে৷ ইতিমধ্যেই ১৪টি আসনে জয় পেয়েছেন আপ এবং প্রার্থীরা৷ ২টি আসনে জয় পেয়েছে কংগ্রেস৷
advertisement
জয়ের ইঙ্গিত পেতেই উৎসবের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে আম আদমি পার্টির দফতরে৷ দিল্লি পুরসভা যে এবার আম আদমি পার্টির দখলে আসতে চলেছে, এক্সিট পোলেই সেই ইঙ্গিত মিলেছিল৷ যদিও বিজেপি নেতারা তা মানতে চাননি৷
আগামিকাল গুজরাত এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা৷ দুই রাজ্যে আপ বিজেপি-কে কতটা বেগ দিতে পারবে তা জানতে আরও চব্বিশ ঘণ্টা অপেক্ষা করতে হবে৷ তার আগে রাজধানীর বুকেই ফের একবার নরেন্দ্র মোদি- অমিত শাহদের জোর ধাক্কা দিলেন অরবিন্দ কেজরীওয়াল৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Delhi MCD Election Results: রাজধানীতে এবার অন্য ডবল ইঞ্জিন, বিজেপিকে সরিয়ে দিল্লি পুরসভা দখলের পথে আপ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement