advertisement

West Bengal College Admission: কলেজে ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে? ডেপুটেশন দিল বাম সংগঠন, বিধানসভায় যা বললেন ব্রাত্য বসু

Last Updated:

West Bengal College Admission: কলেজে ভর্তির বিলম্ব কেন? কবে থেকে শুরু হবে স্নাতকে ভর্তি প্রক্রিয়া? এই প্রশ্ন নিয়ে বিকাশভবনে এসে ডেপুটেশন জমা দিল এসএফআই-সহ আরও কয়েকটি বাম ছাত্র সংগঠনের বেশ কয়েকজন সদস্য।

কলেজ ভর্তি প্রক্রিয়া
কলেজ ভর্তি প্রক্রিয়া
কলকাতা: কলেজে ভর্তির বিলম্ব কেন? কবে থেকে শুরু হবে স্নাতকে ভর্তি প্রক্রিয়া? এই প্রশ্ন নিয়ে বিকাশভবনে এসে ডেপুটেশন জমা দিল এসএফআই-সহ আরও কয়েকটি বাম ছাত্র সংগঠনের বেশ কয়েকজন সদস্য।
ISC এর রেজাল্ট হয়েছে ৩০ এপ্রিল। রাজ্যের উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে ৭ মে এবং সিবিএসই-এর রেজাল্ট বেরিয়েছিল ১৩ মে।  এক মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কেন  কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হল না। এরপর রাজ্যের শিক্ষার্থীরা বেসরকারি বা অন্য কোথাও অ্যাডিমিশন নিয়ে নিতে পারে এমনই সংশয় প্রকাশ করেছে বেশ কিছু বিশ্ববিদ্যালয়।
advertisement
advertisement
কলেজের ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে? কবে পোর্টাল খুলবে? এই নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে রাজনৈতিক মহলও৷ বিধানসভা অধিবেশনেও এই নিয়ে প্রশ্ন উঠেছে৷ প্রশ্ন করেছেন বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারক।
advertisement
তবে শিক্ষামন্ত্রী তথা দমদমের বিধায়ক ব্রাত্য বসু জানিয়েছেন কলেজের ভর্তি প্রক্রিয়া ঠিক সময়ে শুরু হবে। এর আগের বছর ভর্তি শুরু হয়েছিল ১৯ জুন তবে এবার তার আগেই হবে। পোর্টাল তৈরি আছে। কোনও সংশয়ের কারণ নেই। এখন কলেজের ভর্তির প্রক্রিয়া কবে শুরু হয় সেদিকেই তাকিয়ে রয়েছে উচ্চমাধ্যমিক পাশ করা শিক্ষার্থী থেকে অভিভাবকেরাও৷
advertisement
অন্যদিকে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি এমমই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের হয়েছে। ২০১০ সালের পর সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ বলেই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১০ সালের পরে পাওয়া ওবিসি শংসাপত্র নিয়ে কোনও সুযোগ যে পাওয়া যাবে তা জানিয়ে দিয়েছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও রাজাশেখর মন্থার ডিভিশন বেঞ্চ। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। সেই মামলা এখনও চলছে। পরবর্তী শুনানি জুলাই মাসে। এই মতো অবস্থায় এই বিষয়টিও ভাবাচ্ছে পড়ুয়া থেকে অভিভাবকদের। এই বিষয়ে রাজ্যের পক্ষ থেকেও এখনও কোনওরকম সদত্তর পাওয়া যায়নি।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal College Admission: কলেজে ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে? ডেপুটেশন দিল বাম সংগঠন, বিধানসভায় যা বললেন ব্রাত্য বসু
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement