advertisement

WBBSE Madhyamik 2023 Results: প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, গত বছরের তুলনায় কমেছে পাশের হার! জানুন কী দাঁড়াল...

Last Updated:

গত বছরের মতো পাসের হারে এ বছরও শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর৷ পূর্ব মেদিনীপুরে পাশ করছে ৯৬.৮১ শতাংশ পরীক্ষার্থী৷ গত বছর অর্থাৎ ২০২২ সালে পাশের হার ছিল ৮৬.৬০ শতাংশ

প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, গত বছরের তুলনায় কমেছে পাশের হার
প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, গত বছরের তুলনায় কমেছে পাশের হার
প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result 2023)৷ আজ ১৯ মে বেলা ১০ টায় সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়৷ বেলা ১২টা থেকে ওয়েবসাইট ও এসএমএস মারফত ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা৷ রেজাল্ট জানতে সবার আগে ক্লিক করুন–> https://bengali.news18.com/ ৷
গত বছরের মতো পাসের হারে এ বছরও শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর৷ পূর্ব মেদিনীপুরে পাশ করছে ৯৬.৮১ শতাংশ পরীক্ষার্থী৷ গত বছর অর্থাৎ ২০২২ সালে পাশের হার ছিল ৮৬.৬০ শতাংশ৷ এবছর মাধ্যমিকে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৬৯৭২১২ জন৷ পরীক্ষা দিয়েছেন ৬৮৩৩২১ জন৷ মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি৷ মোট পাশের হার ৮৬.১৫ শতাংশ৷ কলকাতায় পাশের হার ৯৩.৭৫ শতাংশ৷ ৪৪ হাজার পরীক্ষক খাতা দেখেছেন৷
advertisement
সবার আগে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবেন?
— প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন www.news18bangla.com
— মাধ্যমিকের রেজাল্ট জানার নির্দিষ্ট জায়গায় নিজের রোল নম্বর ও জন্মতারিখ উল্লেখ করুন
— এর পর চেক রেজাল্টে ক্লিক করলেই এক মুহূর্তে জানতে পারবেন মাধ্যমিকের রেজাল্ট
advertisement
— রেজাল্ট জানার পর ডাউনলোড করতে হবে মার্কশিট
৭৫ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে এ বছরের মাধ্যমিকের ফলাফল৷ মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানান হয়েছে এ দিনই ছাত্রছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট স্কুল থেকে হাতে পেয়ে যাবেন৷
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik 2023 Results: প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, গত বছরের তুলনায় কমেছে পাশের হার! জানুন কী দাঁড়াল...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement