advertisement

WBBSE Madhyamik Result 2023: মাধ্যমিকের ফলাফল প্রকাশিত, রেজাল্ট দেখুন News18 Bangla-র ওয়েবসাইটে

Last Updated:

WBBSE Madhyamik Result 2023: বেলা ১২'টার পর News18 Bangla-র ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে।

মাধ্যমিকের রেজাল্ট আউট
মাধ্যমিকের রেজাল্ট আউট
কলকাতা: পরীক্ষা শেষের ৭৫ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিক ২০২৩-এর ফলাফল। রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়া ও অভিভাবকদের অপেক্ষার প্রহর শেষ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শুক্রবার, সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করলেন। এ বছর ২২ শতাংশ বেশি মহিলা পরীক্ষার্থী ছিলেন। এবারের মাধ্যমিক পরীক্ষায় মোট পাশের হার ৮৬.১৫ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলায় ৯৬.৮১ পাশের হার সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা।
advertisement
অন্যদিকে, জানা গিয়েছে বেলা ১২’টার পর যেমন ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে, তেমনই পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে স্কুলগুলিকে। অর্থাৎ বেলা ১২’টার পর বিদ্যালয় থেকে নিজেদের মার্কশিট এবং সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন পরীক্ষার্থীরা।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকের ফলপ্রকাশ, এখানেই দেখে নিন রেজাল্ট
ওয়েবসাইটে নিজের রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে। পর্ষদের ওয়েবসাইট ছাড়াও অন্য ওয়েবসাইট এবং নিউজ ১৮ বাংলার ওয়েবসাইটে একই নিয়মে দেখা যাবে মাধ্যমিকের ফলাফল। জেনে নিন কী ভাবে দেখবেন নিজের রেজাল্ট।
সবার আগে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবেন?
advertisement
— প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন www.news18bangla.com
— মাধ্যমিকের রেজাল্ট জানার নির্দিষ্ট জায়গায় নিজের রোল নম্বর ও জন্মতারিখ উল্লেখ করুন
— এর পর চেক রেজাল্টে ক্লিক করলেই এক মুহূর্তে জানতে পারবেন মাধ্যমিকের রেজাল্ট
— রেজাল্ট জানার পর ডাউনলোড করতে হবে মার্কশিট
আরও পড়ুন: মাধ্যমিকের ফলপ্রকাশ, News18 Bangla-র ওয়েবসাইটে এক ক্লিকে দেখুন রেজাল্ট
২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন পড়ুয়া। এর মধ্যে ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন ছেলে ও ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন মেয়ে পরীক্ষার্থী। মোট ২ হাজার ৮৬৭টি সেন্টারে পরীক্ষা নেওয়া হয়েছে। চলতি বছর মাধ‍্যমিক শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি থেকে এবং শেষ হয় ৪ মার্চ। মাধ‍্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৪০,০০০ এরও বেশি পরীক্ষক এবং ৩৫,০০০ পরিদর্শককে নিয়োগ করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধ করতে পরীক্ষা কেন্দ্রগুলিতে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik Result 2023: মাধ্যমিকের ফলাফল প্রকাশিত, রেজাল্ট দেখুন News18 Bangla-র ওয়েবসাইটে
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement