advertisement

WB HS Exam 2024: কঠিন না সহজ? নম্বরই বা কেমন উঠতে পারে? উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র কেমন হল? জানালেন শিক্ষক

Last Updated:

WB HS Exam 2024: উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র কেমন হল? এই প্রশ্ন থেকে কীরকম নম্বর উঠতে পারে? তা নিয়ে বাংলার বিশেষজ্ঞ শিক্ষকের সঙ্গে কথা বলল ‘নিউজ ১৮ বাংলা’।

শুক্রবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ প্রথম দিনে প্রথম ভাষার পরীক্ষা ছিল। প্রথম ভাষার মধ্যে বিভিন্ন ভাষা থাকলেও বেশির ভাগ পরীক্ষার্থীই আজ বাংলা ভাষার পরীক্ষা দিয়েছেন। আর এবারের উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র কেমন হল? এই প্রশ্ন থেকে কীরকম নম্বর উঠতে পারে? তা নিয়ে বাংলার বিশেষজ্ঞ শিক্ষকের সঙ্গে কথা বলল ‘নিউজ ১৮ বাংলা’।
সাহাপুর হরেন্দ্রনাথ বিদ্যাপীঠের অ্যাসিস্টেট টিচার রুদ্রশেখর সাহা বলেন, “উচ্চ মাধ্যমিকের বাংলার প্রশ্ন মোটের উপর ঠিকঠাক প্রশ্ন হয়েছে। খুব কঠিনও না আবার খুব সহজও না। তবে ছোট প্রশ্নগুলি খুবই খুঁটিয়ে এসেছে। তাই সাজেশন ভিত্তিক বা নোটবই ভিত্তিক প্রস্তুতি ছাড়াও যদি কোনও পড়ুয়া মন দিয়ে পাঠ্য বইটি পড়ে তবে ভাল নম্বর তুলতে অসুবিধা হবে না।”
advertisement
advertisement
প্রসঙ্গত, জানা গিয়েছিল আজ পরীক্ষা কেন্দ্রে এক পড়ুয়া প্রশ্নপত্রের ছবি তুলে তা স্যোশাল মিডিয়ায় ভাইরাল করার চেষ্টা করে। তার পরীক্ষা বাতিল করা হয়। পাশাপাশি আরও দুই পড়ুয়া ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে তাদেরও পরীক্ষা বাতিল হয়। এই বিষয়ে ওনার কী মতামত তা জানতে চাওয়া হলে শিক্ষক বলেন, ” যে সমস্ত পড়ুয়ারা এই কাজ করেছে তার দায় শুধু মাত্র তাদের। বার বার নিষেধের পরও এই অনভিপ্রেত ঘটনা বার বার ঘটছে। বড় পরীক্ষা ভয় পেয়েই এই কাজ হয়তো তারা করছে। প্রথম পরীক্ষাতেই তাঁরা এই পথ অবলম্বন করছে, ফলে বোঝাই যাচ্ছে তাঁদের পরীক্ষার প্রস্তুতি সে রকম হয়নি।”
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB HS Exam 2024: কঠিন না সহজ? নম্বরই বা কেমন উঠতে পারে? উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র কেমন হল? জানালেন শিক্ষক
Next Article
advertisement
Rajya Sabha Election TMC Candidate List: প্রার্থী রাজীব কুমার, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, মেনাকা গুরুস্বামী! রাজ্যসভার ভোটে বিরাট চমক তৃণমূলের
প্রার্থী রাজীব কুমার, কোয়েল, বাবুল, মেনাকা গুরুস্বামী! রাজ্যসভার ভোটে বিরাট চমক তৃণমূলের
  • রাজ্যসভার চার আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের৷

  • টিকিট পেলেন রাজীব কুমার, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয় এবং মেনাকা গুরুস্বামী৷

  • প্রার্থী তালিকায় বড় চমক দিল রাজ্যের শাসক দল৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement