advertisement

IndiGo Airlines Recruitment 2021: ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের নিয়োগ করছে ইন্ডিগো, ফ্রেশাররাও আবেদন করতে পারেন

Last Updated:

বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিগো এয়ারলাইনসের অফিসিয়াল ওয়েবসাইটে goindigo.app.param.ai গিয়ে খোঁজ নিতে পারেন।

File Photo
File Photo
#নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিগো এয়ারলাইন্সের (IndiGo airlines) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্রশিক্ষণার্থী (Trainee) পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিগো এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে goindigo.app.param.ai গিয়ে খোঁজ নিতে পারেন।
IndiGo Airlines Recruitment 2021: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণিতে ৬০ শতাংশ বা তার বেশি নম্বর সহ উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের স্নাতক স্তরে ৬০ শতাংশ বা তার বেশি নম্বরের সঙ্গে উত্তীর্ণ হতে হবে।
advertisement
advertisement
IndiGo Airlines Recruitment 2021: কাজের বিবরণ
ইন্ডিগো-র অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, যাদের নিয়োগ করা হবে তাদের বিমানের উপাদানগুলির মেরামত, বিমানের রুটিং চেকিং, ফ্লিট ম্যানেজমেন্ট, বিমানের ন্যূনতম গ্রাউন্ডিং টাইম সহ রক্ষণাবেক্ষণের পরিকল্পনা, ইনভেন্টরি ব্যবস্থাপনা, ফ্রন্ট লাইন সাপোর্ট ইত্যাদি কাজ করতে হবে।
প্রশিক্ষণার্থীরা উপকরণ, খুচরা জিনিসপত্র, টুলস এবং সরঞ্জামের টেকনিক্যাল বিষয় সমূহ, সরবরাহে সহায়তা, উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের পরিকল্পনা সহ বিমান লিজ, সি-চেক ইত্যাদি কাজও করবেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইন্ডিগো এয়ারলাইন্স (IndiGo Airlines)
পদের নাম: প্রশিক্ষণার্থী
শূন্যপদের সংখ্যা: কিছু জানানো হয়নি
কাজের স্থান: কিছু জানানো হয়নি
advertisement
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: কিছু জানানো হয়নি
শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণিতে ৬০ শতাংশ বা তার বেশি নম্বর সহ উত্তীর্ণ, স্নাতক স্তরে ৬০ শতাংশ বা তার বেশি নম্বর সহ উত্তীর্ণ
বেতনক্রম: কিছু জানানো হয়নি
advertisement
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি
IndiGo Airlines Recruitment 2021: বিশেষ ঘোষণা
প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে যে, "IndiGo কখনই ইন্টারভিউ বা নিয়োগের জন্য অর্থ সংগ্রহ করে না।" এর আগে, একটি ভুয়ো এজেন্সি চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণের জন্য কোম্পানির নাম ব্যবহার করে এবং অর্থ দাবি করে বলে জানা গিয়েছে ৷
advertisement
ইন্ডিগোর সিইও রণজয় দত্তের (Ronojoy Dutta) কথায়, ‘‘মার্কেট লিডার হিসাবে আমরা বিশ্বাস করি যে এই ধরনের অপকর্মগুলি চিহ্নিত করা এবং তাদের নিয়ন্ত্রণ করা আমাদের দায়িত্ব।’’ তিনি আরও যোগ করেছেন যে এয়ারলাইন্স অপরাধীদের চিহ্নিত করতে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ক্রমাগত তাঁরা কাজ করছেন এবং আশা করছেন পুলিশের সহায়তা এবং মানুষের মধ্যে সচেতনতা প্রসার এই ধরনের ঘটনার অবসান ঘটাতে সহায়তা করবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
IndiGo Airlines Recruitment 2021: ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের নিয়োগ করছে ইন্ডিগো, ফ্রেশাররাও আবেদন করতে পারেন
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement