advertisement

SSC: দু' মাসেই ১৫ হাজার শিক্ষক নিয়োগ, বিধানসভায় বড় দাবি শিক্ষামন্ত্রীর

Last Updated:

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দ্রুত অভিযোগের নিষ্পত্তি করতে শিক্ষা দফতরের তরফে বিশেষ দলও গঠন করা হয়েছে (SSC)৷

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷
#কলকাতা: আদালতের জট কাটিয়ে দু' মাসের মধ্যেই ১৫ হাজার স্কুল শিক্ষককে নিয়োগ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu on SSC Recruitment)৷ এ দিন বিধানসভাতেই এই মন্তব্য করেন তিনি৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনেই চাকরিপ্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি করার চেষ্টা চলছে৷
আদালতে মামলা চলার জেরে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে থমকে রয়েছে৷ কলকাতা হাইকোর্টের নির্দেশেই চাকরিপ্রার্থীদের অভিযোগের শুনানি চালাচ্ছে কমিশন (SSC)৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দ্রুত অভিযোগের নিষ্পত্তি করতে শিক্ষা দফতরের তরফে বিশেষ দলও গঠন করা হয়েছে৷ কমিশনের তরফে চাকরিপ্রার্থীদের অভিযোগ শোনার পাশাপাশি আইনজীবীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷
advertisement
advertisement
বিধানসভায় ব্রাত্য বসু বলেন, 'আমরা মহামান্য আদালতের নির্দেশ মেনেই কাজ করছি৷ আদালতের তরফে আমাদের তিন মাস সময় দেওয়া হয়েছে৷ সরকারি ছ' জন অফিসার রোজ বসে অভিযোগ শুনছেন, নিষ্পত্তি করছেন৷ সেই তালিকা আমরা আদালতে জমা দেব৷ কর্মসংস্থানের জন্য মুখ্যমন্ত্রীর যে সদিচ্ছা, তার বাস্তবায়নের জন্য যা কিছু করা সম্ভব, আমরা তা দ্রুততার সঙ্গে করব৷'
advertisement
শিক্ষামন্ত্রীর দাবি, আদালতের নির্দেশ মেনেই সব প্রক্রিয়া শেষ করে দু' মাসের মধ্যেই ১৫ হাজার শিক্ষককে নিয়োগ করা সম্ভব হবে৷
স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, এখনও প্রায় পাঁচ হাজার চাকরিপ্রার্থীক অভিযোগের নিষ্পত্তি করার প্রক্রিয়া বাকি রয়েছে৷ এই মুহূর্তে যেভাবে অভিযোগের নিষ্পত্তি করতে শুনানি চলছে, তাতে ডিসেম্বরের মধ্যেই সব অভিযোগের নিষ্পত্তি করা সম্ভব হবে বলেই আশাবাদী কমিশন৷ সবমিলিয়ে কমিশনে প্রায় ১৮ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে বলে খবর৷
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
SSC: দু' মাসেই ১৫ হাজার শিক্ষক নিয়োগ, বিধানসভায় বড় দাবি শিক্ষামন্ত্রীর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement