advertisement

Ragging Allegation: র‍্যাগিংয়ের অভিযোগ উত্তর কলকাতার পলিটেকনিক কলেজে! সরাসরি ইউজিসিতে অভিযোগ পড়ুয়ার

Last Updated:

Ragging Allegation: উত্তর কলকাতার পলিটেকনিক কলেজে র‍্যাগিং! সরাসরি ইউজিসিতে অভিযোগ পড়ুয়ার। দোষীদের দ্রুত শনাক্ত করার আশ্বাস দিয়েছে পুলিশ।

উত্তর কলকাতার পলিটেকনিক কলেজে র‌্যাগিংয়ের অভিযোগ (নিজস্ব চিত্র)
উত্তর কলকাতার পলিটেকনিক কলেজে র‌্যাগিংয়ের অভিযোগ (নিজস্ব চিত্র)
কলকাতা: উত্তর কলকাতা পলিটেকনিক কলেজে র‍্যাগিংয়ের অভিযোগ প্রথম বর্ষের পড়ুয়ার। সরাসরি ইউজিসি’র অ‍্যান্টি র‍্যাগিং হেল্প লাইনে ফোন করে ওই কলেজের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ করেন প্রথম বর্ষের ডিপ্লোমার ওই ছাত্র।
ই-মেল মারফত এই অভিযোগ পাও‍য়ার পরেই উত্তর কলকাতা পলিটেকনিক কলেজের অধ্যক্ষকে জানায় ইউজিসি। অধ্যক্ষ কাশীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে পুলিশ সূত্রে খবর। র‍্যাগিং বিরোধী আইন, ভয় দেখানো, হুমকি, হেনস্থা এই সমস্ত ধারাতে মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: সূর্য ডুবতেই ভয়ঙ্কর কাণ্ড নদিয়া সীমান্তে! যুবকের পিঠে সামান্য ব্যাগ, কিন্তু ভিতরে কী ছিল জানেন? আঁতকে উঠল পুলিশ
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র ইউজিসি অ‍্যান্টি র‍্যাগিং হেল্পলাইনে অভিযোগ করে বলেন, ক্লাস শুরুর পর থেকেই দ্বিতীয় ও তৃতীয় বর্ষের জনা কয়েক পড়ুয়া তাঁকে জোর করে অনিচ্ছা থাকা সত্ত্বেও পুশআপ, উঠবস করানো থেকে শারীরিক ভাবে হেনস্থা করেছে। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় সিলেবাসের বাইরে ৩ প্রশ্ন, বিতর্ক হতেই নম্বর বন্টন নিয়ে বড় সিদ্ধান্ত সংসদের
তবে অভিযোগ জানানোর সময় নিজের পরিচয় গোপন রেখেছেন বলে জানা গিয়েছে। পুরো বিষয়টি অনুসন্ধান করে দেখছে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ।
অমিত সরকার
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Ragging Allegation: র‍্যাগিংয়ের অভিযোগ উত্তর কলকাতার পলিটেকনিক কলেজে! সরাসরি ইউজিসিতে অভিযোগ পড়ুয়ার
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement