advertisement

UPSC Free Coaching: বিনামূল্যে মিলবে ইউপিএসসির প্রশিক্ষণ, আইএএস-আইপিএস হওয়ার স্বপ্নপূরণ এবার আরও সহজ! মধ্যমগ্রামে বিরাট ব্যবস্থা

Last Updated:

North 24 Parganas UPSC Free Coaching: আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদেরও এবার স্বপ্নপূরণ হবে জেলাতেই! বিনামূল্যে ইউপিএসসি'র প্রশিক্ষণ মিলবে মধ্যমগ্রামে। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ।

প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার
প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদেরও এবার স্বপ্নপূরণ হবে জেলাতেই! বিনামূল্যে আইপিএস, আইএএস সহ বিভিন্ন সরকারি পরীক্ষার প্রশিক্ষন মিলবে মধ্যমগ্রামে। চার বারের বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ তথা চিকিৎসক ডাঃ কাকলি ঘোষ দস্তিদার-এর উদ্যোগ ও আর্থিক সহায়তায় মধ্যমগ্রামে উদ্বোধন হল আইএএস, আইপিএস ও ডব্লুবিসিএস প্রি-এক্সামিনেশন ট্রেনিং ইনস্টিটিউটের।
এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন সাংসদ নিজে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস আধিকারিক সুরজিত কর পুরকায়স্থ, এডিএম(ডি) বিষ্ণু দাস, মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। জানা গিয়েছে, সাংসদ তহবিলের প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে মধ্যমগ্রাম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের ব্যানার্জি পাড়ায় গড়ে উঠেছে এই আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এখানে আইএএস, আইপিএস ও ডব্লুবিসিএস পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: হোলির বাজারে ‘কৃষ্ণ’ ম্যাজিক, ৭০ টাকাতেই মিলছে স্টাইলিশ টি-শার্ট! কেনার জন্য হুড়োহুড়ি দোকানে, নতুন ট্রেন্ডে মাত আট থেকে আশি
জেলার ও প্রশাসনের বিভিন্ন পদে থাকা দক্ষ শিক্ষক শিক্ষিকারা প্রশিক্ষণ দেবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুরজিত কর পুরকায়স্থ বলেন, বাংলার ছাত্র-ছাত্রীদের প্রশাসনিক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম উদ্যোগ নিয়েছিলেন। তিনি সর্বত্র গিয়ে তরুণ প্রজন্মকে উৎসাহিত করেছেন। সেই ধারাবাহিকতায় বারাসাতের সাংসদের এই উদ্যোগ অন্য সাংসদদেরও অনুপ্রাণিত করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার তাঁর বক্তব্যে মুখ্যমন্ত্রীর শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ ও ‘কন্যাশ্রী’ প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি জানান, শুধু প্রশাসনিক পরিষেবার প্রস্তুতিই নয়, ভবিষ্যতে এখানে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের আওতায় বিভিন্ন কারিগরি ও হাতেকলমে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। আগামী কয়েক মাসের মধ্যেই এই প্রশিক্ষণ কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হয়ে যাবে বলেও  জানা গিয়েছে। ফলে জেলার ছাত্র-ছাত্রীদের মিলবে বাড়তি সুবিধা।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
UPSC Free Coaching: বিনামূল্যে মিলবে ইউপিএসসির প্রশিক্ষণ, আইএএস-আইপিএস হওয়ার স্বপ্নপূরণ এবার আরও সহজ! মধ্যমগ্রামে বিরাট ব্যবস্থা
Next Article
advertisement
Afghan Taliban Attack on Pakistan: পাক-আফগান লড়াই, এবার প্রতিশোধের হামলা চালাল তালিবান, বহু পাক নাগরিকের মৃত্যু, অশান্ত ডুরান্ড লাইন
পাক-আফগান লড়াই,প্রতিশোধের হামলা চালাল তালিবান,বহু পাক নাগরিকের মৃত্যু,অশান্ত ডুরান্ড লাইন
  • পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ নিতে এই হামলা শুরু করেছে আফগান তালিবান

  • বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী গোলাবর্ষণ পাক-আফগান সীমান্তে

  • আফগান সেনাবাহিনী এখন পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা করছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement