advertisement

‘ব্যাকবেঞ্চার’ আর নয়! পূর্ব মেদিনীপুরের পেটুয়া প্রাথমিক বিদ্যালয়ে কোন মডেলে পড়াশোনা হয় জানেন?

Last Updated:

Education Primary School: জেলার প্রত্যন্ত অঞ্চলের একটি প্রাথমিক স্কুল,  শিক্ষা-দীক্ষায় এগিয়ে থাকা পূর্ব মেদিনীপুর জেলাকে পথ দেখাচ্ছে।

+
স্কুলে

স্কুলে নো মোর ব্যাক বেঞ্চার মডেল

পেটুয়া, পূর্ব মেদিনীপুর: আর কোনও ‘ব্যাকবেঞ্চার’ নয়, মালয়ালম সিনেমার মডেল এবার পূর্ব মেদিনীপুর জেলার স্কুলেও। বিদ্যালয় হলো শিশুর দ্বিতীয় পরিবার। যেখানে ছোটবেলা থেকেই তার চারিত্রিক দৃঢ়তা ও বৈশিষ্ট্য তৈরি হয়। বিদ্যালয় শুধু পঠন-পাঠনের জন্য নয়। একটি শিশুকে পরিপূর্ণভাবে বিকাশে সহায়তা করে ব্যক্তি মানবে রূপান্তরিত করে। তাই প্রতিটি শিশুর জীবনে বিদ্যালয় অপরিসীম। প্রতিটি শিশুকে সম্পূর্ণরূপে বিকাশের জন্য এবার স্কুলগুলি ব্যাক বেঞ্চার নয় মডেল নিতে আগ্রহী হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর অঞ্চলের প্রতাপপুর গ্রামের পেটুয়া প্রাথমিক বিদ্যালয়ে এই সিস্টেম চালু হয়েছে।
advertisement
শুরুটা হয়েছিল দক্ষিণ ভারতে। একটি মালয়ালাম সিনেমা দেখেই ‘ব্যাক বেঞ্চ’ সিস্টেম তুলে দিয়েছে কেরালার বেশ কয়েকটি স্কুল। ‘নো মোর ব্যাক বেঞ্চার’ সিস্টেম চালু হয়েছে মালদার একটি স্কুলেও। একই পথে হাঁটল পূর্ব মেদিনীপুর জেলার পেটুয়া প্রাথমিক বিদ্যালয়। এই প্রাইমারি স্কুলেও চালু করা হয়েছে একই প্রথা। ২৪ সালে মুক্তি পেয়েছিল মালয়ালম সিনেমা ‘স্থানার্থি শ্রীকুরতন’। তাতেই তিরুবনন্তপুরমের একটি স্কুলের এই প্রথা দেখান হয়। তার পরেই কেরালার একাধিক স্কুলে ‘ব্যাক বেঞ্চ’ প্রথা তুলে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
এ বার সব পড়ুয়ার প্রতি বাড়তি নজরদারি করতে ‘ব্যাক বেঞ্চ’ প্রথা তুলে দেওয়া হল জেলার এই স্কুলে। জানা গিয়েছে, এই স্কুলে প্রি-প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত সব ক্লাসেই এই ধরনের ক্লাস করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান শিক্ষকের এই অভিনব ভাবনাকে কুর্নিশ জানাচ্ছেন সকলে। অন্য স্কুলের মতো এই প্রাইমারি স্কুলেও পড়ুয়ারা সবাই বসতে চাইত সামনের বেঞ্চে। এই নিয়ে সহপাঠীদের মধ্যে খুনসুটিও হয়। বিদ্যালয়ের এই সিস্টেম চালু হওয়ার ফলে খুশি ছাত্রছাত্রীরা।
advertisement
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তেহরান হোসেন বলেন, ‘এই পদ্ধতিতে সকলের প্রতি মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে। পড়ুয়ারাও খুব উৎসাহিত হয়েছে।’ সোশ্যাল মিডিয়ায় দক্ষিণ ভারতীয় ওই সিনেমার ক্লিপ দেখেই স্কুলের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ‘ব্যাক বেঞ্চ’ প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। পূর্ব মেদিনীপুর জেলার শুধু এই স্কুলে নয় তমলুক নন্দীগ্রাম সহ বিভিন্ন এলাকার স্কুলে এই নো মোর ব্যাক বেঞ্চার মডেলে ক্লাস শুরু হয়েছে। জেলার  প্রত্যন্ত অঞ্চলের এই প্রাথমিক স্কুল, শিক্ষাদীক্ষায় এগিয়ে থাকা পূর্ব মেদিনীপুর জেলাকে পথ দেখাচ্ছে। আগামী দিনে এই স্কুলের ভাবনা চিন্তাকে অনুসরণ করবে অন্যান্য স্কুলগুলিও।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
‘ব্যাকবেঞ্চার’ আর নয়! পূর্ব মেদিনীপুরের পেটুয়া প্রাথমিক বিদ্যালয়ে কোন মডেলে পড়াশোনা হয় জানেন?
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement