advertisement

NEET UG 2023 Registrations: সামনেই NEET পরীক্ষা, রেজিস্ট্রেশন থেকে পরীক্ষার পদ্ধতি-সহ জানুন ডাক্তার হওয়ার প্রথম ধাপ

Last Updated:

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট(NEET UG) ২০২৩-এর রেজিস্ট্রশন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি(NTA)৷

সামনেই NEET পরীক্ষা, রেজিস্ট্রেশন থেকে পরীক্ষার পদ্ধতি-সহ জানুন ডাক্তার হওয়ার প্রথম ধাপ
সামনেই NEET পরীক্ষা, রেজিস্ট্রেশন থেকে পরীক্ষার পদ্ধতি-সহ জানুন ডাক্তার হওয়ার প্রথম ধাপ
নয়াদিল্লি: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট(NEET UG) ২০২৩-এর রেজিস্ট্রশন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি(NTA)৷ যদিও সংস্থার পক্ষ থেকে এখনও এবিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি৷ তবে ডাক্তারি এই প্রবেশিকা পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ ৭ মে৷ অফিসিয়াল ঘোষণার পর প্রার্থীরা এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in অথবা nta.ac.in-এ গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন৷
ইংরেজি, হিন্দি, অসমীয়া, বাংলা, গুজরাতি, কন্নড়, মালয়ালম, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু-সহ মোট ১৩টি ভাষায় হবে NEET UG পরীক্ষা৷ সম্প্রতি একটি জল্পনা চলেছিল যে সম্ভবত প্রতি দুই বছরে একবার করে হবে নিট পরীক্ষা৷ তবে সরকারি ভাবে এমন সমস্ত জল্পনা খারিজ করে দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
এই পরীক্ষায় বসার শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস-সহ অন্যান্য সমস্ত বিশদ বিবরণ
শিক্ষাগত যোগ্যতা: যেসমস্ত ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন অথবা এই মুহূর্তে দ্বাদশ শ্রেণিতে পাঠরত তাঁরা NEET UG তে বসতে পারবেন৷
বয়স সীমা: প্রার্থীদের বয়স অন্তত ১৭ বছরের বেশি হওয়া বাঞ্ছনীয়
সিলেবাস:  ক্লাস ১২ বোর্ডের পরীক্ষার সিলেবাসের মতোই NEET UG-এর সিলেবাস৷ পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যার মতো বিষয়গুলিতে ক্লাস ১১ এবং ১২-এর সিলেবাসকেই প্রাধান্য দিতে হবে ৷ আশা করা যায় গত বছরের মতো এবছরও পরীক্ষার সিলেবাস একই থাকবে৷
advertisement
পরীক্ষার পদ্ধতি: ২০০ টি মাল্টিপল চয়েস প্রশ্ন- প্রতিটি প্রশ্নের চারটি অপশন থাকছে৷ পরীক্ষার থাকছে তিনটি ভাগ- পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা (বোটানি এবং জুলজি)৷ প্রতিটি বিষয় থেকে ৫০টি প্রশ্ন থাকবে৷ এই ৫০ টি প্রশ্ন বিভক্ত থাকবে দুটি সেকশনে এ এবং বি৷ পরীক্ষার মোট নম্বর ৭২০ এবং প্রতিটি প্রশ্নের মান চার৷ তবে ভুলে গেলে চলবে না নেগেটিভ মার্কিংয়ের কথা৷ প্রতিটি ভুল উত্তরের জন্য এক মার্ক কাটা যাবে৷ এই ডাক্তারি এন্ট্রান্স পরীক্ষায় পাস করার সর্বনিম্ন কত নম্বর লাগবে দেখ নেওয়া যাক৷
advertisement
আনরিসার্ভড ক্যাটাগরি- ৫০ শতাংশ
পিডাব্লিউডি ক্যাটাগরি- ৪৫ শতাংশ
এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরি- ৪০ শতাংশ
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
NEET UG 2023 Registrations: সামনেই NEET পরীক্ষা, রেজিস্ট্রেশন থেকে পরীক্ষার পদ্ধতি-সহ জানুন ডাক্তার হওয়ার প্রথম ধাপ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement