advertisement

Madhyamik Results 2022: শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট আউট, সবার আগে ফল জানুন News18 Bangla-য়

Last Updated:

বার আগে আপনি নিজের ফলাফল জানতে পারবেন News18 Bangla-য়। রেজাল্ট জানুন bengali.news18.com-এ। (Madhyamik Results 2022)

Madhyamik Results 2022
Madhyamik Results 2022
#কলকাতা: আগামী ৩ জুন শুক্রবার মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। জীবনের প্রথম বড় পরীক্ষার রেজাল্ট জানার জন্য অসংখ্য পড়ুয়া উৎসাহিত। বিভিন্ন ওয়েবসাইটে ফল জানা গেলেও, সবার আগে আপনি নিজের ফলাফল জানতে পারবেন News18 Bangla-য়। রেজাল্ট জানুন bengali.news18.com-এ। এছাড়াও পর্ষদের ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পড়ুয়ারা। (Madhyamik Results 2022)
wbresults.nic.in এবং wbbse.wb.gov.in এই ওয়েব সাইটগুলিতে গিয়ে নিজের রেজাল্ট জানা যাবে। ফল জানা যাবে মোবাইল অ্যাপ এবং এসএমএস-র মাধ্যমেও৷ ওয়েবসাইট ছাড়াও আপনি ফল দেখতে পারবেন - এসএমএস করতে হবে - WB10

. .
advertisement
আরও পড়ুন: বুড়ো হাড়ে ভেল্কি! ফরাসি ওপেনে জকোভিচকে হারিয়ে সেমিতে নাদাল
উল্লেখ্য, করোনা অতিমারিতে বিঘ্নিত হওয়ার দীর্ঘ দুই বছর পর ২০২২ সালে অফলাইন পরীক্ষা হয় মাধ্যমিকের। প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী এ বার অংশ নিয়েছেন মাধ্যমিকে। ফল ঘোষণা হলে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট wbbse.wb.gov.in থেকে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রসঙ্গত এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫০ হাজারেরও বেশি অর্থাৎ রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী।
advertisement
আরও পড়ুন: ইয়ারো দোস্তি থেকে পল, গানে গানে জীবনের শিক্ষকও ছিলেন গায়ক কেকে
১৬ মার্চ শেষ হয়েছিল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। ফল প্রকাশের ক্ষেত্রে পর্ষদ একটি নিয়ম মেনে চলে থাকে। পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করার একটি রীতি রয়েছে পর্ষদের। কয়েকদিন আগেই মধ্যশিক্ষা পর্ষদের সূত্র উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছিল, আগামী ৩ জুন ফল প্রকাশের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে পর্ষদ। সোমবার সে কথাই জানিয়ে দিয়েছে বোর্ড।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik Results 2022: শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট আউট, সবার আগে ফল জানুন News18 Bangla-য়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement