advertisement

Computer Course : কম্পিউটারের এই কোর্সটি করলে চাকরি পাবেন খুব সহজেই! জেনে নিন বিস্তারিত

Last Updated:

Computer Course : আপনি যদি অনেকদিন ধরে এমন কোনও কম্পিউটার কোর্স করবেন বলে ভাবছেন যে কোর্সটি করলে যে কোনও দফতরে চাকরি পাওয়াটা সহজ হয়ে যাবে। তাহলে করে নিতে পারেন কম্পিউটারের এই কোর্সটি।

+
কম্পিউটার

কম্পিউটার

উত্তর দিনাজপুর : আপনি যদি অনেকদিন ধরে এমন কোনও কম্পিউটার কোর্স করবেন বলে ভাবছেন যে কোর্সটি করলে যে কোনও দফতরে চাকরি পাওয়াটা সহজ হয়ে যাবে। তাহলে করে নিতে পারেন কম্পিউটারের এই কোর্সটি। যেকোনও সরকারি বেসরকারি অফিসে চাকরি পেতে হলে এ কম্পিউটার কোর্সটি জানা অত্যন্ত প্রয়োজন।
এই কম্পিউটার কোর্স এ আপনি বেসিক নলেজের পাশাপাশি অ্যাডভান্স লেভেলের কম্পিউটার বিষয়ে জ্ঞান লাভ করতে পারবেন। মাধ্যমিকের পরেই আপনি এই কম্পিউটারের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। এই কোর্সটির নাম হল ডি. ও. এ. পি (DOAP) ।
advertisement
advertisement
কম্পিউটারের ডিপ্লোমা লেভেলের এই কোর্সটি করতে সময় লাগবে ৬ মাস থেকে এক বছর। এ কোর্সটি করার জন্য আপনাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে। এই কম্পিউটারের কোর্সটি করলে আপনি বেসিক লেভেলের পাশাপাশি কম্পিউটারে বিভিন্ন বিষয়ে এডভান্স লেভেলের দক্ষতা অর্জন করতে পারবেন। এই কোর্সটির মধ্যে রয়েছে Msoffice, HTML, Tally, project work, DTP এই কোর্সটি করলে বিভিন্ন অফিসে ক্লার্ক, টেকনিশিয়ান, সেক্রেটারি, সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, এছাড়া বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রে সুযোগ পেতে পারেন।
advertisement
কালিয়াগঞ্জে রাজীব গান্ধি কম্পিউটার ট্রেনিং সেন্টারের ডিরেক্টর তথা কম্পিউটার শিক্ষক সঞ্জয় রায় জানান, “বর্তমানে চাকরির বাজারে এই কোর্সটা জানা অত্যন্ত প্রয়োজনীয়। এই কোর্সটির নাম হল “ডোপ” । যেকোনও অফিসে কাজের ক্ষেত্রে এটি কোর্সটি খুব সাহায্য করবে।”
advertisement
এই কোর্সটি করতে ১৫,০০০ টাকা থেকে ২০,০০০ হাজার টাকা খরচ পড়বে। কিন্তু রাজীব গান্ধি কম্পিউটার সেন্টারে এই কোর্সটি মাত্র ৬ হাজার টাকায় করা যাবে। তাই আর দেরি না করে চাকরি পেতে বর্তমান বাজারে অবশ্যই শিখে নিন এই DOAP কোর্সটি।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Computer Course : কম্পিউটারের এই কোর্সটি করলে চাকরি পাবেন খুব সহজেই! জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
Ramayana Teaser-Ranbir Kapoor: শ্রী রামের রূপে রণবীর কাপুর, প্রথম ঝলকেই নজরকাড়া, হনুমান জয়ন্তীতে মুক্তি পেল রামায়ণ ছবির টিজার
শ্রী রামের রূপে রণবীর কাপুর, প্রথম ঝলকেই নজরকাড়া, হনুমান জয়ন্তীতে মুক্তি পেল রামায়ণ ছবির টিজার
  • ২ মিনিট ৩৮ সেকেন্ডের এই টিজারটি ভক্তদের মন ভরিয়ে দিয়েছে

  • রণবীর কাপুরের রাম চরিত্রটি শান্ত ও স্থির

  • রণবীর কাপুরের ক্যারিয়ারের সবচেয়ে প্রতীক্ষিত বিগ-বাজেট ছবি 'রামায়ণ'

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement