advertisement

Job Vacancy: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ, যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন

Last Updated:

Job Vacancy: SAI Recruitment 2021: প্রার্থীদের আগামী ৫ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#নয়াদিল্লি: সম্প্রতি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (Sports Authority of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়র কনসালটেন্ট (Junior Consultant) পদে নিয়োগের (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে https://sportsauthorityofindia.nic.in/saijobs/ খোঁজ নিতে পারেন।
SAI Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী,Job Vacancy-র আবেদন প্রক্রিয়া শুরু হবে ২১ ডিসেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৫ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
advertisement
বিশদ নোটিশ ও সরাসরি আবেদনের লিঙ্ক- https://sportsauthorityofindia.nic.in/sai/
advertisement
SAI Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত ২ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। চুক্তিপর্ব শেষ হলে প্রার্থীদের আরও ১ বছরের জন্য কাজের সময়সীমা বাড়ানো যেতে পারে। নিয়োগ হবে এনসিওইএস, ‘খেলো ইন্ডিয়া’ (NCOEs, Khelo India), ফিট ইন্ডিয়া (Fit India) এবং এসএআইয়ের বিভিন্ন বিভাগে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাস্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (Sports Authority of India)স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (Sports Authority of India)
পদের নামজুনিয়র কনসালটেন্ট
শূন্যপদের সংখ্যা১৮
কাজের ধরন চুক্তি ভিত্তিক
নির্বাচন পদ্ধতিসাক্ষাৎকার
আবেদন প্রক্রিয়া শুরু২১.১২.২০২১
শিক্ষাগত যোগ্যতাপ্রাসঙ্গিক ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা সহ একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MBA/PGDM (২ বছর) ডিগ্রি
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন০৫.০১.২০২২
advertisement
SAI Recruitment 2021: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের প্রাসঙ্গিক ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা সহ একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MBA/PGDM (২ বছর) ডিগ্রি থাকতে হবে।
SAI প্রার্থীদের উদ্দেশ্যে জানিয়েছে, অ্যাসাইনমেন্টে যোগদানের জন্য কোনও টিএ/ডিএ গ্রহণযোগ্য হবে না। ডিএ, অ্যাকোমোডেশন, রেসিডেন্সিয়াল ফোন, পরিবহন, ব্যক্তিগত স্টাফ, চিকিৎসার সুবিধা, এইচআরএ এবং এলটিসি ইত্যাদির মতো অন্য কোনও সুবিধা প্রার্থীদের দেওয়া হবে না।
advertisement
SAI Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা ইত্যাদি বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য বাছাই করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ, যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement