advertisement

সুখবর! শীঘ্রই নিয়োগ হবে CID-তে! অপরাধ নির্ণয়ের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত রাজ্যের, কারা পাবেন সুযোগ?

Last Updated:

সিআইডিতে একটি বিশেষ শূন্যপদ তৈরি করে এই পদে নিয়োগ হবে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হল।

সিআইডিতে একটি বিশেষ শূন্যপদ তৈরি করে এই পদে নিয়োগ হবে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হল।
সিআইডিতে একটি বিশেষ শূন্যপদ তৈরি করে এই পদে নিয়োগ হবে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হল।
এবার সিআইডিতে (CID) চাকরির সুযোগ। শূন্যপদ তৈরি হবে শিগগির। বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। কারা সুযোগ পাবেন— বিস্তারিত জানানো হবে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হল।
সূত্রের খবর, সিআইডি দফতরে অপরাধতত্ত্ববিদ ও ফরেনসিক মনস্তত্ত্ববিদ খুঁজছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে সিলমোহর পড়েছে। অপরাধের প্যাটার্ন বুঝতেই নাকি এই সিদ্ধান্ত। সিআইডিতে একটি বিশেষ শূন্যপদ তৈরি করে এই পদে নিয়োগ হবে।
advertisement
advertisement
জানা গিয়েছে, সিআইডির অধীনে বিশেষ একটি নতুন পদ তৈরি করে সেখানে এই বিশেষজ্ঞদের নিয়োগ করা হবে। অপরাধের প্যাটার্ন বোঝা, তদন্তের কৌশল নির্ধারণ এবং চার্জশিট প্রস্তুত করার সময় তাঁদের মতামত কাজে লাগানো হবে। এত দিন প্রয়োজনে বাইরে থেকে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হত, তবে এবার সিআইডির ভেতরেই স্থায়ীভাবে বিশেষজ্ঞ (criminologist and forensic psychologist) নিয়োগ করা হচ্ছে।
advertisement
অপরাধ বিশ্লেষণে আরও আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের দিকেই এই পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন। বিভিন্ন সময়ের তদন্তে এই পদের নিয়োগে অনুভব করেছে রাজ্য পুলিশের অধীনে এই সংস্থা। বিভিন্ন অপরাধের চার্জশিট দেওয়ার সময় অপরাধতত্ত্ববিদ ও ফরেনসিক মনস্তত্ত্ববিদদের মতামত নিতে চায় এই সংস্থা। বিভিন্ন সময়ে বাইরে থেকে এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিলেও এবার সিআইডিতেই এই পদে নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
সুখবর! শীঘ্রই নিয়োগ হবে CID-তে! অপরাধ নির্ণয়ের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত রাজ্যের, কারা পাবেন সুযোগ?
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement