advertisement

Job Vacancy: মেডিক্যাল অফিসার পদে নিয়োগ চলছে পাবলিক সার্ভিস কমিশনের অধীনে! কী ভাবে আবেদন করবেন?

Last Updated:

MPSC Recruitment 2021: মূলত মণিপুর রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের (Health Department, Government of Manipur) অধীনে এই নিয়োগ হবে।

Job News
Job News
#ইম্ফল: সম্প্রতি মণিপুর পাবলিক সার্ভিস কমিশনের (Manipur Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে মেডিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। মূলত মণিপুর রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের (Health Department, Government of Manipur) অধীনে এই নিয়োগ হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।
এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা MPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement
MPSC Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২০ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।
advertisement
MPSC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৩০০টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মূলত মণিপুর হেলথ সার্ভিস গ্রেড-৪, হেলথ বিভাগের অধীনে মেডিক্যাল অফিসার হিসেবে নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটি দেখতে পারেন- https://mpscmanipur.gov.in/Files/2021/MHS_MO_2021/Advt_MO_2021.pdf
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: মণিপুর পাবলিক সার্ভিস কমিশন (MPSC)
advertisement
পদের নাম: মেডিক্যাল অফিসার
শূন্যপদের সংখ্যা: ৩০০
কাজের স্থান: মণিপুর
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ২০.১০.২০২১
advertisement
MPSC Recruitment 2021: বিশেষ ঘোষণা
প্রতিষ্ঠান সূত্রে বিশেষ ভাবে বলা হয়েছে যে, প্রার্থীদের যাবতীয় শিক্ষাগত যোগ্যতা ছাড়াও মণিপুরি ভাষায় বা মণিপুরের অন্য যে কোনও উপভাষায় দক্ষতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের বা প্রার্থীর পূর্বপুরুষদের কাউকে মণিপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীকে আবেদন করতে হলে স্থায়ী বাসিন্দা হওয়ার উপযুক্ত প্রমাণ দিতে হবে।
advertisement
MPSC Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের মূলত লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে মণিপুরের রাজধানী ইম্ফলে। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। প্রত্যেক বিভাগের জন্য শূন্যপদের মোট সংখ্যার সর্বোচ্চ ২ গুণ পর্যন্ত ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
উল্লিখিত বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদনের জন্য এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন- https://empsconline.gov.in/
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: মেডিক্যাল অফিসার পদে নিয়োগ চলছে পাবলিক সার্ভিস কমিশনের অধীনে! কী ভাবে আবেদন করবেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement