DMER Haryana Recruitment 2021: MBBS ডিগ্রি রয়েছে, প্রচুর পদে নিয়োগ! বয়সসীমাও অনেক লম্বা
- Published by:Debalina Datta
Last Updated:
১২ অগাস্ট, ২০২১, বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।
#নয়াদিল্লি: হরিয়ানার ডিপার্টমেন্ট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের (Department of Medical Education and Research) বিভিন্ন পদে নিয়োগ চলছে। সম্প্রতি হরিয়ানার DMER-এ সিনিয়র রেসিডেন্ট এবং ডেমনস্ট্রেটার পদের জন্য নিয়োগ সংক্রান্ত আবেদনপত্র চাওয়া হয়েছে। যোগ্য এবং উৎসাহী প্রার্থীরা শীঘ্রই আবেদনপত্র জমা দিতে পারেন।
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীরা ১২ অগাস্ট, ২০২১, বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।
বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে হরিয়ানার ডিপার্টমেন্ট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে সিনিয়র রেসিডেন্ট এবং ডেমনস্ট্রেটার পদের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
advertisement
প্রার্থীদের আবেদনপত্র পেস্ক্রাইব ফরম্যাটে এই ঠিকানায় “o/o Deputy Registrar, Rectt. &Estt. Branch, Pt. B.D. Sharma UHS, Rohtak” জমা দিতে হবে।
advertisement
হরিয়ানা DMER-এ শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট পদের সংখ্যা ৪৭৩টি রয়েছে বলে জানানো হয়েছে।
হরিয়ানা DMER-এ শূন্যপদের বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে সর্বোমোট ৪৭৩টি পদের মধ্যে ৩৮২টি পদ সিনিয়র রেসিডেন্ট এবং ৯১টি পদ ডেমনস্ট্রেটারদের জন্য ধার্য করা হয়েছে।
আবেদন ফি:
প্রার্থীদের “The Controller of Finance, Pt. B.D.Sharma, University of Health Sciences, Rohtak”-এই খাতে আবেদন ফি জমা করাতে হবে।
advertisement
জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০০ টাকা দিতে হবে। তবে রিসার্ভ ক্যাটেগরির (শুধুমাত্র হরিয়ানা নিবাসী প্রার্থীদের জন্য) প্রার্থীদের আবেদন ফি ২৫০ টাকা। এছাড়া সরকারি নির্দেশ অনুযায়ী জেনারেল এবং রিসার্ভ উভয় ক্যাটেগরির মহিলা প্রার্থীদের মোট ফিয়ের ৫০% দিতে হবে। PH এবং ESM প্রার্থীদের কোন আবেদন ফি লাগবে না।
প্রার্থীদের আবেদনের বয়সসীমা:
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সিনিয়র রেসিডেন্ট এবং ডেমনস্ট্রেটার পদের জন্য আবেদনের শেষ দিন অনুসারে প্রার্থীদের ২২ থেকে ৪০ বছর বয়সী হতে হবে।
advertisement
আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:
NMC-র স্বীকৃতি প্রাপ্ত কোন বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীদের MBBS ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীদের নিজ নিজ ক্ষেত্রে MD/MS/DNB ডিগ্রি থাকতে হবে। MD/MS ডিগ্রি প্রাপ্ত প্রার্থী না থাকলে সেক্ষেত্রে যেসব প্রার্থীদের নিজ ক্ষেত্রে ডিপ্লোমা অথবা তিন বছরের স্নাতক স্তরে ট্রেনিং রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীদের কাছে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল (National Medical Council) অথবা হরিয়ানা স্টেট মেডিক্যাল কাউন্সিলের (Haryana State Medical Council) রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।
Location :
First Published :
Aug 04, 2021 4:25 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
DMER Haryana Recruitment 2021: MBBS ডিগ্রি রয়েছে, প্রচুর পদে নিয়োগ! বয়সসীমাও অনেক লম্বা










