কাপড় দিয়ে ল্যাপটপের স্ক্রিন মুছে নিচ্ছেন? সাবধান! এই ভুল করবেন না; অকেজো হয়ে যেতে পারে ডিসপ্লে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
How to Clean Your Laptop Screen: ভুল পদ্ধতিতে ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করলে হতে পারে স্ক্র্যাচ বা ডিসপ্লে নষ্ট। মাইক্রোফাইবার কাপড় ও সঠিক ক্লিনিং সলিউশন ব্যবহার করে কীভাবে নিরাপদে স্ক্রিন পরিষ্কার করবেন, জেনে নিন
বহু মানুষের জীবনের রোজনামচার অংশ হয়ে উঠেছে ল্যাপটপ। কারণ ল্যাপটপেই চলে অফিসের কাজ। তবে রোজকার অফিসের কাজ করতে করতে ল্যাপটপের স্ক্রিনে ধুলো-ময়লা, আঙুলের ছাপ এবং দাগ জমতে শুরু করে। তাই সেগুলি যদি সঠিক ভাবে পরিষ্কার করা না হয়, তাহলে স্ক্রিনে স্ক্র্যাচের দাগ তৈরি হয়, এমনকী ডিসপ্লে পর্যন্ত খারাপ হয়ে যেতে পারে। তাই ক্ষতি এড়িয়ে ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করা উচিত। এর জন্য রয়েছে কিছু সহজ এবং নিরাপদ টিপস। আজকের প্রতিবেদনে সেটাই আলোচনা করে নেওয়া যাক।
advertisement
advertisement
মাইক্রোফাইবার কাপড়ের ব্যবহার: ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার জন্য কখনওই টিস্যু পেপার, মোটা কাপড় অথবা পেপার টাওয়েল ব্যবহার করা উচিত নয়। এতে স্ক্রিনের উপর স্ক্র্যাচ হয়ে যেতে পারে। এগুলির পরিবর্তে বরং একটি পরিষ্কার এবং শুকনো মাইক্রোফাইবার ক্লথ ব্যবহার করতে হবে। কারণ এই ধরনের কাপড়গুলি স্ক্রিন পরিষ্কার করার জন্যই বিশেষ ভাবে তৈরি করা হয়ে থাকে।
advertisement
advertisement
লিক্যুইড ক্লিনারের সঠিক ব্যবহার: স্ক্রিনের উপর দাগ যখন জাঁকিয়ে বসে, তখন স্ক্রিন ক্লিনিং সলিউশন ছাড়া গতি থাকে না। আসলে বাজারে এই স্ক্রিন ক্লিনিং সলিউশন বেশ সহজলভ্যও বটে! তবে মাথায় রাখা আবশ্যক যে, সরাসরি ভাবে এই সলিউশন বা মিশ্রণ স্ক্রিনে স্প্রে করা চলবে না। প্রথমে মাইক্রোফাইবার কাপড়ে তা অল্প করে স্প্রে করে নিতে হবে। এরপর ধীরে ধীরে আলতো করে মুছে নিতে হবে ল্যাপটপের স্ক্রিনটি।
advertisement
জলের ব্যবহার সীমিত: যদি হাতের কাছে ক্লিনিং সলিউশন না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে স্বল্প পরিমাণে ডিস্টিলড ওয়াটার বা পাতিত জল ব্যবহার করতে হবে। তবে এক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে, স্ক্রিনে সরাসরি সেই জল ব্যবহার করা একেবারেই যাবে না। বরং মাইক্রোফাইবার কাপড়ে স্প্রে করে নিয়ে তারপর সেই কাপড় দিয়ে স্ক্রিন মুছতে হবে।
advertisement








