advertisement

Higher Seocondary Rank Holder: অবাক উচ্চ মাধ্যমিকের তৃতীয়! মাধ্যমিকে ফল হয়নি আশানুরূপ, কিন্তু ক্লাস ১২ এ কামাল আরামবাগ হাই স্কুলের রাজর্ষি

Last Updated:

Higher Seocondary Rank Holder: 'এত ভাল ফল হবে ভাবতেই পারিনি'! অবাক উচ্চ মাধ্যমিকের তৃতীয় আরামবাগ হাই স্কুলের রাজর্ষি

+
রাজর্ষি

রাজর্ষি অধিকারী

হুগলি: মাধ্যমিকের আশানুরূপ ফল হয়নি, সেই থেকেই মনের মধ্যে জেদ ছিল উচ্চ মাধ্যমিকে মেধা তালিকার মধ্যে আসতেই হবে তাকে। সেই মোতাবেক দিনের দশ ঘণ্টা করে চলেছে পড়াশোনা, অবশেষে মিলেছে বড় সাফল্য৷ উচ্চ মাধ্যমিকের রাজ্যের মধ্যে তৃতীয় আরামবাগের রাজর্ষি অধিকারী।
আরামবাগ হাই স্কুলের ছাত্র রাজর্ষির এই বছর উচ্চমাধ্যমিকে রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে, তার প্রাপ্ত নম্বর ৪৯৫। রাজর্ষি জানিয়েছে, রাজ্যের মধ্যে তৃতীয় হব -এটা  সে ভাবতে পারেনি তবে ভাল ফল করবে এটা আশা ছিল। আগামী দিনে তাঁর লক্ষ্য ডাক্তারি পড়ে চিকিৎসক হওয়া। সে আরও জানিয়েছে, ‘‘স্কুলের শিক্ষক শিক্ষিকা ও প্রাইভেট টিউটররা আমাকে যথেষ্ট ভাবে সাহায্য করেছে আমার নির্দিষ্ট কোন পড়াশোনার ধারাবাহিক সময় ছিল না তবে ১০ ঘণ্টা করে পড়তাম।’’
advertisement
advertisement
রাজর্ষির মা জয়ন্তী ডালি বলেন, ‘‘মাধ্যমিকে আশা ছিল এক থেকে দশের মধ্যে র‍্যাঙ্ক করবে। কিন্তু কিছু হতে পারেনি। উচ্চমাধ্যমিকে সেই আশা পূরণ হয়েছে আমাদের। বাড়ির সকলেরই ইচ্ছা ডাক্তারি নিয়ে পড়াশোনা করুক ছেলে। ডাক্তার হয়ে সমাজের জন্য কাজ করতে পারবে এটাই আমাদের স্বপ্ন।’’ ছেলের এই সাফল্যের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তাঁর মা। তিনি বলেন, ‘‘রেজাল্ট বেরোনোর কয়েকদিন আগে পর্যন্ত প্রচন্ড চিন্তায় ছিলাম। ছেলের কথা মতো ভেবেছিলাম হয়তো এবারও নিরাশ হতে হবে। কিন্তু আজ রেজাল্ট শোনার পরে আর নিজেকে ধরে রাখতে পারছি না আনন্দে।’’
advertisement
তার বাবা পেশায় শিক্ষক মিহির অধিকারী জানান , ‘‘আমরা ভেবেছিলাম ছেলে ভাল ফলকরবে। কিন্তু তৃতীয় হবে ভাবতে পারিনি। পড়াশোনায় আগাগোড়াই ভাল ছেলে। শুধু মাত্র রসায়নে এক নাম্বার কম হয়েছে। রাজর্ষির দুই ভাই ,আমার ইচ্ছা দু’জনেই ডাক্তারি নিয়ে পড়াশোনা করুক।’’
Rahee Halder
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Higher Seocondary Rank Holder: অবাক উচ্চ মাধ্যমিকের তৃতীয়! মাধ্যমিকে ফল হয়নি আশানুরূপ, কিন্তু ক্লাস ১২ এ কামাল আরামবাগ হাই স্কুলের রাজর্ষি
Next Article
advertisement
Nipah Virus: শেষ দেখাতেও নিপা-র ভয়! মারণ ভাইরাসে মৃত নার্সের দেহ গ্রামের বাড়িতে ফেরা নিয়ে সংশয়
শেষ দেখাতেও নিপা-র ভয়! মারণ ভাইরাসে মৃত নার্সের দেহ গ্রামের বাড়িতে ফেরা নিয়ে সংশয়
  • নিপা ভাইরাসে আক্রান্ত নার্সের মৃতদেহ গ্রামে আনা নিয়ে সংশয় দেখা দিয়েছে।পরিবার সহ প্রতিবেশীদের ইচ্ছে শেষবারের মতো তাদের ঘরের মেয়েকে একবার দেখার। কিন্তু বাধ সাধছে নিপা ভাইরাস।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement