advertisement

Madhyamik-HS Exam 2021: মাধ্যমিক-উচ্চমাধ্যমিক চান? কালকের মধ্যে অভিভাবক-পরীক্ষার্থীরা 'এখানে' জানান মতামত...

Last Updated:

মাধ্যমিক উচ্চমাধ্যমিক নিয়ে এ বার সাধারণ মানুষ, অভিভাবক এবং মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মতামত চাইলে রাজ্য সরকার।

#কলকাতাঃ মাধ্যমিক উচ্চমাধ্যমিক নিয়ে এ বার সাধারণ মানুষ, অভিভাবক এবং মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মতামত চাইলে রাজ্য সরকার। আগামিকাল অর্থাৎ সোমবার দুপুর দু-টোর মধ্যে মতামত চাইল রাজ্য। মতামত জানাতে হবে তিনটে মেল আইডি-তে মেল করে। আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের নির্দেশে স্কুল শিক্ষা দফতরের তরফে এই নির্দেশিকা জারি করা হচ্ছে।
যে তিনটি মেল আইডি দেওয়া হয়েছে রাজ্যের তরফে সেগুলি হল-
১. pbssm.spo@gmail.com
advertisement
২. commissionerschooleducation@gmail.com
৩. wbssed@gmail.com
উপরের তিনটি মেল আইডি-তে মেল করে যে তিন প্রশ্নের উত্তর জানাতে হবে সোমবার দুপুর দু-টোর মধ্যে... 
১. মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পরীক্ষা হোক, চাইছেন নাকি চাইছেন না? 
২. যদি চান পরীক্ষা হোক, সেক্ষেত্রে কীভাবে পরীক্ষা হওয়া উচিত বলে আপনার মনে হয়? 
advertisement
৩. যদি চান পরীক্ষা বাতিক করে দেওয়া হোক এ বারের জন্য, তবে কীভাবে পড়ুয়াদের মূল্যায়ণ করা উচিত বলে আপ্নারা মনে করছে? 
উল্লেখ্য, গাণিতিক পদ্ধতি এবং ইন্টারনাল পরীক্ষার নম্বরের ভিত্তিতে মাধ্যমিক  পরীক্ষার্থীদের মূল্যায়ণ এবং বাড়ি থেকেই পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছিল বিশেষজ্ঞ কমিটি। গত শুক্রবারই সেই প্রস্তাব বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে জমা পড়ে রাজ্যের কাছে। সূত্রের খবর, সেই রিপোর্ট জমা দেওয়ার পরই স্কুল শিক্ষা দফতরের সচিব মনিশ জৈন ফোন করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে। তারপরই সিবিএসই, আইসিএসই বোর্ড সুপ্রিম কোর্টে দ্বাদশ শ্রেণির পরীক্ষার মূল্যায়ন নিয়ে কী জানায় সে দিকেই নজর রাখতে বলা হয়েছে। বিশেষজ্ঞ মহলের ধারণা এর মাধ্যমে রাজ্য কার্যত বুঝিয়ে দিল, বাড়ি থেকে বসে পরীক্ষা দেওয়ার প্রস্তাবে সংসদের প্রস্তাবের সঙ্গে একমত নয় রাজ্য।
advertisement
শুক্রবার ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি মাধ্যমিক- উচ্চমাধ্যমিক নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে রাজ্যের কাছে। বর্তমান করোনা পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা যে চাইছে না বিশেষজ্ঞ কমিটি ও মধ্যশিক্ষা পর্ষদ, রিপোর্টে তা বিস্তারিত আকারে বলা হয়েছে। সে ক্ষেত্রে নবম শ্রেণীর সামগ্রিক পরীক্ষা এবং দশম শ্রেণীর ইন্টার্নাল ইভালুয়েশনের মাধ্যমে মূল্যায়ন করতে চায় পর্ষদ। সে ক্ষেত্রে গাণিতিক ফর্মুলা ব্যবহার করেই ছাত্র-ছাত্রীদের নম্বর দেওয়ার পক্ষেই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও পরীক্ষা সরাসরি বাতিল করার পক্ষে প্রস্তাব দেয়নি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্র্যাক্টিকাল ও প্রোজেক্ট ওয়ার্কের নম্বর সংসদের কাছে চলে আসায় বাড়ি থেকে বসেই সামান্য নম্বরেও পরীক্ষা নেওয়ার পক্ষপাতী সংসদ।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায় 
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik-HS Exam 2021: মাধ্যমিক-উচ্চমাধ্যমিক চান? কালকের মধ্যে অভিভাবক-পরীক্ষার্থীরা 'এখানে' জানান মতামত...
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement