advertisement

CBSE board exams 2021: পরীক্ষা কি বাতিল হবে? মোদি-পোখরিয়ালের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

Last Updated:

এরই মধ্যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, পঞ্জাবে নিজস্ব বোর্ড পরীক্ষার রুটিনে বদল আনা হয়েছে৷

#নয়াদিল্লি: দেশে করোনার গ্রাফ উর্দ্ধমুখী৷ এ অবস্থায় CBSE পরীক্ষা হবে কি পিছিয়ে যাবে, তাই নিয়ে এখন সিদ্ধান্তের অপক্ষায় পড়ুয়ারা৷ এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের (Education Minister Ramesh Pokhriyal) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷ সোমবার শিক্ষামন্ত্রকের সঙ্গে বৈঠক হয় সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (CBSE)কর্তাদের৷ এই অবস্থায় বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করে বৈঠক হয় সোমবার৷ এবার সেই বোর্ডের পরীক্ষা নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে৷
CBSE Board exams 2021 বাতিল করা হোক৷ এই নিয়ে সুর চড়িয়েছেন দেশের বহু রাজনীতিক থেকে তারকারা৷ পড়ুয়ারা (CBSE Board Students) অনেকেই করোনা আবহে পরীক্ষা দিতে ভয় পাচ্ছেন৷ তাদের দাবি মেনে পরীক্ষা রদের পক্ষে সওয়াল করেছেন অনেকে৷ গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং মণীষ সিসোদিয়া অনুরোধ জানান বোর্ডের পরীক্ষা (Cancel CBSE board exam) বাতিল করার জন্য৷ তাঁদের মতে পরীক্ষার দিতে পরীক্ষার্থীরা একত্রিত হলে সেখান থেকে বিপুলভাবে করোনা সংক্রমণের আশঙ্কা থাকবে৷ তাই অন্য কোনও উপায়ে পড়ুয়াদের মূল্যায়নের কথা বলেন তাঁরা৷
advertisement
advertisement
অন্যদিকে শিবসেনাও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পরীক্ষা অনুরোধ জানিয়েছে CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য৷
একইভাবে রমেশ পোখরিয়ালের কাছে পরীক্ষার বিষয়ে খুবই সাবধানী পদক্ষেপ নিতে অনুরোধ করেন প্রিয়াঙ্কা গান্ধি ভঢরা এবং রাহুল গান্ধি৷ পরীক্ষার ভিড়ে পড়ুয়াদের স্বাস্থ্য সম্পর্কে কতটা সচেতন বা সাবধান থাকা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷
advertisement
অন্যদিকে ২ লক্ষ পড়ুয়া অনলাইন একটি পিটিশন দাখিল করেছেন বোর্ডের পরীক্ষা বাতিলের দাবিতে৷ হ্যাশট্যাল ক্যানসেল বোর্ড এক্সামস (#Cancelboardexams) রীতিমতো ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়া? এই পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তার দিকে তাকিয়ে সকলে৷ এরই মধ্যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, পঞ্জাবে নিজস্ব বোর্ড পরীক্ষার রুটিনে বদল আনা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/Education-Career/
CBSE board exams 2021: পরীক্ষা কি বাতিল হবে? মোদি-পোখরিয়ালের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement