Madhyamik Results 2021: নবম ও দশম শ্রেণীর নম্বরকে গুরুত্ব দিয়েই মাধ্যমিকের মার্কশিট! কীভাবে জানুন...
- Published by:Suman Biswas
Last Updated:
Madhyamik Results 2021: মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মাধ্যমিকের এই মূল্যায়নে সন্তুষ্ট না হলে ভবিষ্যতে লিখিত পরীক্ষায় বসার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা৷
#কলকাতা: মাধ্যমিকের মূল্যায়ন কীভাবে হবে, তা নিয়ে শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল এবং দশম শ্রেণীর ইন্টার্নাল ইভালুয়েশন নম্বরের নিরিখেই হবে ছাত্র-ছাত্রীদের মার্কশিট। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, "৫০-৫০ ফর্মুলা তেই হবে মাধ্যমিকের মার্কশীট। অর্থাৎ নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর কে ৫০% গুরুত্ব দেওয়া হবে ও মাধ্যমিকের ইন্টার্নাল ফরমেটিভ ইভালুয়েশন কে ৫০% গুরুত্ব দেওয়া হবে।" কিন্তু কীভাবে ছাত্রছাত্রীরা নম্বর পাবেন?
মধ্যশিক্ষা পর্ষদ যে ফর্মুলাতে ছাত্র-ছাত্রীদের নম্বর দিয়েছে তাতে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর এর তুলনায় দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের অনেকটাই পার্থক্য থাকবে। এক্ষেত্রে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার বিষয়ভিত্তিক ৫০% গুরুত্ব দেওয়া হবে। ধরা যাক বাংলা বিষয় কোন ছাত্র-ছাত্রী নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় ৮০ নম্বর পেয়েছিল। তার ৫০% গুরুত্ব অর্থাৎ মাধ্যমিকে সেখান থেকে ৪০ নম্বর যুক্ত হবে। পাশাপাশি সেই ছাত্র বা ছাত্রী ইন্টারনাল ফরমেটিভ ইভালুয়েশন ১০-১০ পেয়েছে ধরে নেওয়া যাক। তাহলে সেখান থেকে সে পাবে পাঁচ গুণ অর্থাৎ ৫০ নম্বর। অর্থাৎ বাংলা বিষয়ে মাধ্যমিকের তার প্রাপ্ত নম্বর হলো ৯০। এই ভাবেই প্রত্যেকটি বিষয়ে মূল্যায়ন করে ছাত্রছাত্রীদের বিষয়ভিত্তিক নম্বর দেওয়া হবে। এমনটাই মধ্যশিক্ষা পর্ষদের তরফ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
প্রসঙ্গত বৃহস্পতিবার এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন শুক্রবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর মূল্যায়ন কিভাবে হবে তা বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সেই মোতাবেক এদিন সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের মূল্যায়নের খুঁটিনাটি জানান পর্ষদ সভাপতি। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক জুলাই মাসের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে এ দিন তাও জানিয়ে দেন পর্ষদ সভাপতি। ইতিমধ্যেই স্কুলগুলি থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর নেওয়ার তৎপরতা শুরু করেছে পর্ষদ। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন " এই ফর্মুলার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের গ্রেডেশন দেওয়া যাবে। পাশাপাশি কোন ছাত্র-ছাত্রী বঞ্চিত হবেনা নম্বর পাওয়ার ক্ষেত্রে।"
advertisement
Location :
First Published :
Jun 18, 2021 8:49 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Madhyamik Results 2021: নবম ও দশম শ্রেণীর নম্বরকে গুরুত্ব দিয়েই মাধ্যমিকের মার্কশিট! কীভাবে জানুন...










